শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ৫ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানকে গণ সংবর্ধনা
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানকে গণ সংবর্ধনা
১৯৭ বার পঠিত
বুধবার ● ৫ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানকে গণ সংবর্ধনা

--- মাগুরা প্রতিনিধি : মাগুরা -০১ আসনের বিএনপির দল দলীয় মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব মনোয়ার হোসেন খান  ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা (মাগুরা- শ্রীপুর) আসনে আগমন উপলক্ষে মাগুরার প্রবেশদ্বার শ্রীপুরের ওয়াপদা বাস স্ট্যান্ড মোড়ে উপজেলা বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসান ইমাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সি রেজাউল করিম, মাগুরা জেলা বিএনপি ও শ্রীপুর উপজেলার বিএনপির ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
উপজেলার ওয়াবদা মোড়ে নাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল আলম খান রবির সভাপতিত্বে পথসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে সদ্য বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয়ভাবে আগামী সংসদ নির্বাচনের জন্য বিএনপি থেকে ২৩৭ জনের নামের তালিকা  ঘোষণা করেন। আমি মাগুরা-০১ আসনের জন্য দলীয় মনোনয়ন পেয়েছি। আপনারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসান, তাহলে সত্যিকার অর্থে আগামী দিনে সুন্দর গণতন্ত্রের যাত্রা শুরু হবে। মরহুম জিয়াউর রহমান যোগ্য সন্তান ও খালেদা জিয়ার যোগ্য উত্তরসুরি  তারেক জিয়ার নেতৃত্বে তাঁর দেওয়া ৩১ দফা আমাদের সবাইকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এটাই হোক আমাদের অঙ্গীকার।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা

আর্কাইভ