সোমবার ● ১০ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় স্বামী-স্ত্রী চেতনানাশকে হাসপাতালে ; স্বর্ণালংকার লুট
পাইকগাছায় স্বামী-স্ত্রী চেতনানাশকে হাসপাতালে ; স্বর্ণালংকার লুট
খুলনার পাইকগাছায় স্বামী-স্ত্রীকে খাবারে সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের মাওলানা আবু ইউসুফ (৬০) এর বাড়িতে। এসময় চোরেরা দুটি হাতের বালা, কানের দুল ও চেইনসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
অসুস্থ মাওলানা আবু ইউসুফ এর ছোট ভাই মো: মফিজুল ইসলাম (৩৮) জানান, ২ জন ভাইপো চাকরির সুবাদে বাইরে থাকে, ভাই ভাবি বাড়িতে থাকে, রবিবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা খাবারে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে দেয় বলে তারা সন্দেহ করছেন।পরবর্তীতে ভাই ও ভাবি ওই খাবার খেয়ে অচেতন হয়ে পড়েন।
রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে প্রায় দুই ভরি সোনা, লুট করে নেয়। সোমবার সকালে জ্ঞান ফিরলে দেখতে পায়, ঘরের দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র ছাড়ানো ছিটানো ও গহনা গুলো চুরি হয়ে গেছে।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: নিরাপদ মন্ডল জানান, অজানা বিষক্রিয়ায় আক্রান্ত দুইজন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ বলেন,ঘটনাটি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক
মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ 