শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ১০ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » নড়াইল-২ আসনে জর্জের পক্ষে ধানের শীষের মনোনয়ন দাবিতে বিশাল সমাবেশ
প্রথম পাতা » রাজনীতি » নড়াইল-২ আসনে জর্জের পক্ষে ধানের শীষের মনোনয়ন দাবিতে বিশাল সমাবেশ
১৫৩ বার পঠিত
সোমবার ● ১০ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইল-২ আসনে জর্জের পক্ষে ধানের শীষের মনোনয়ন দাবিতে বিশাল সমাবেশ

---নড়াইল প্রতিনিধি ; নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জের পক্ষে ধানের শীষের মনোনয়ন দাবিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে শহরের পুরাতন বাসটার্মিনাল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওইদিন বিকেল থেকেই সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা শাহরিয়ার রিজভী জর্জ বলেন, ২৩৭টি আসনে বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হলেও নড়াইল-২ আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা হয়নি। আমি মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতকারের সুযোগ পেয়েছি। আশা করছি, তরুণ নেতৃত্ব হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে মনোনয়ন দিবেন। আমি কোনোদিন কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সরকারি বরাদ্দ লুটপাট করেনি। দলীয় নেতাকর্মীসহ কেউ আমার নামে কোনো অনিয়মের কথা বলতে পারবেন না। আমি মনোনয়ন পেলে নড়াইল-২ আসনটি তারেক রহমানকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, নড়াইলে হিন্দু-মুসলিমসহ সবধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করেন। বিএনপি ক্ষমতায় গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। সবাই সুখ-শান্তিতে বসবাস করবেন।

বিএনপি নেতা ফারুক হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন-নড়াইল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক নবির হোসেন, সমবায় দলের সভাপতি উজ্জ্বল খান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, যুবদল নেতা আরিফুল আকবার মিল্টনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)