সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনির তেঁতুলিয়া বাজারে কাজী আলাউদ্দীনের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ
আশাশুনির তেঁতুলিয়া বাজারে কাজী আলাউদ্দীনের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ
আশাশুনি : আশাশুনির তেঁতুলিয়া বাজারে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ করেছেন সাতক্ষীরা-৩ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন।
সোমবার বিকালে কাদাকাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি তুহিন উল্লাহ তুহিন ও সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম টুকুসহ দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি নির্বাচনী প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ করেন।
বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করে তিনি বলেন, আমি কালীগঞ্জ-দেবহাটা আসনের সাবেক এমপি। সে সময় আমি এলাকার সকল অবকাঠামো, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, কালভার্ট, সকল কাঁচা রাস্তা পাকা করেছিলাম। আমি মুক্তিযুদ্ধ চলাকালে আশাশুনির অলিতে গলিতে যুদ্ধ করেছিলাম, আন্দোলনের সময় অনেক দিন আশাশুনিতে কাটিয়েছি। আমি এমপি নির্বাচিত হলে আশাশুনির কোন রাস্তা কাচা থাকবেনা ইনশাল্লাহ্। মসজিদ মন্দির, স্কুল কলেজ বিদ্যুৎ এর উন্নয়ন করা হবে। টেঁকসই বেড়িবাঁধ নির্মাণ করে নদী ভাঙন রোধ করবো। এছাড়া জলাবদ্ধতা সমস্যাকে গুরুত্বের সাথে নিয়ে সাধারণ মানুষের জানমাল রক্ষায় কাজ করে যাবো।
এসময় আশাশুনি উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।






শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত 