বৃহস্পতিবার ● ২০ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চিংড়িতে পুশ বিরোধী অভিযানে ব্যবসায়ী ও আইস ফ্যাক্টরিতে জরিমানা
পাইকগাছায় চিংড়িতে পুশ বিরোধী অভিযানে ব্যবসায়ী ও আইস ফ্যাক্টরিতে জরিমানা
পাইকগাছায় মৎস্য, মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনে পুশ বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁদখালী ও কপিলমুনি উনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। চিংড়িতে পুশ বিরোধী অভিযানে চাঁদখালীর দেবদুয়ার, কাটাখালী বাজারে ব্যবসায়ী আসাদুল, দিপক, সুশান্ত ঢালী ও পঞ্চাননকে মোট ২ হাজার টাকা, নাসিরনগরের রমেশ মন্ডলকে ৩ হাজার টাকা এবং লাইসেন্স বিহীন বরফমিল পরিচালনায় নাসিরপুরের কপোতাক্ষ আইস ফ্যাক্টরি ও কাশেম নগরের নিউ আইস ফ্যাক্টরির মালিককে মোট ২ হাজার টাকা প্রশাসনিক জরিমানা আদায় এবং জব্দকৃত চিংড়ি বিনষ্ট করা হয়েছে। এসময় ক্ষেত্র সহকারী রণধীর সরকার, ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আবু হোসেনসহ ব্যবসায়ীবৃন্দ, নৌপুলিশের এএসআই আতাউর ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, চিংড়িতে অপদ্রব্য পুশ একটি দণ্ডনীয় অপরাধ। কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে এই কাজ গুলো করে। এটির বিরুদ্ধে জনসচেতনতা দরকার। এসময় তিনি সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানকে লাইসেন্স করা সহ সরকারি নির্দেশনা মোতাবেক ব্যবসা পরিচালনার কথা বলেন। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।






পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত 