বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা
মাগুরায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখা। বৃহস্পতিবার বিকালে সংগঠনের নিজ কার্যালয় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি কাজী লাবনী জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় সদস্য লিপিকা দত্ত, জেলা শাখার সাধারণ সম্পাদক পাপিয়া খন্দকার, সহ-সাধারণ সম্পাদক লিপি জোয়ারদার, লিগ্যাল এইড সম্পাদক খালেদা হাশিম, অর্থ সম্পাদক কামরুন নাহার বকুল, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণা সরকার ও সদস্য ডলি রহমান প্রমূখ। সভায় বক্তারা বলেন, বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। নারী শিক্ষা বিস্তারে তিনি সমাজে বিশেষ অবদান রেখেছিলেন। পিছিয়ে পড়া নারীদের শিক্ষার আলো দিতে তিনি সমাজে কাজ করে গেছেন। সভায় সংগঠনের সদস্য, শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।






পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার 