বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় পাখি শিকার রোধে বনবিবি’র লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখি শিকার রোধে বনবিবি’র লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখি শিকার রোধে ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে পরিবেশবাদী সংগঠন বনবিবি। ১০ ডিসেম্বর বুধবার সকালে পাইকগাছা বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বনবিবি’র সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, প্রেসক্লাব পাইকগাছা এর সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংবাদিক মোঃ রাজু আহমেদসহ অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফসলের ক্ষেতে পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে পাখি, তাই পাখিকে কৃষকের বন্ধু হিসেবে বিবেচনা করা হয়।
পাখি শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। ১৯৭৪ সালের বন্যপ্রাণী রক্ষা আইন এবং ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। একই অপরাধ পুনরায় করলে শাস্তি দ্বিগুণ হবে। পরিবেশ কর্মীরা পাখি সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।






পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চারা বিতারণ
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছায় মৌমাছি দিবস পালিত
পাইকগাছায় পরিযায়ী পাখি দিবস পালিত
তীব্র তাপদাহে পাখিদের তৃষ্ণা মেটাতে খোলা পাত্রে পানির ব্যবস্থা
পাইকগাছায় বিশ্ব ধরিত্রী দিবস পালিত
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণ সচেতনতামূলক বিলবোর্ডের ব্যানার ছিড়লো দুর্বৃত্তরা
পাইকগাছায় বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার
চৈত্রের ভোরে শীতের কুয়াশা!
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন 