মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -৬ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা
জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -৬ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৯ ডিসেম্বর সোমবার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী আসাদুল বিশ্বাস রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসকের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন। অপরদিকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা জাপার সিনিয়র সহ সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ইসলামি আন্দোলনের আসাদুল্লাহ আল গালিব ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পাইকগাছা উপজেলা সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার মন্ডল সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নিকট তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।






নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল 