শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

SW News24
রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » তালায় খেয়া থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া রবিউলের লাশ উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » তালায় খেয়া থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া রবিউলের লাশ উদ্ধার
১৮৯ বার পঠিত
রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তালায় খেয়া থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া রবিউলের লাশ উদ্ধার

--- সাতক্ষীরার তালা খেয়া পারের সময় কপোতাক্ষ নদে পড়ে যাওয়া রবিউলের লাশ পাইকগাছার আগড়ঘাটায় নদ থেকে উদ্ধার করেছে পুলিশ।

 সাতক্ষীরার তালা কপোতাক্ষ নদ বালিয়া খেয়াঘাট পারাপারের সময় নদে পড়ে নিখোঁজ হয় রবিউল ইসলাম (৫০)। গত বুধবার ডুবুরি দল তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। রবিউল ইসলাম খুলনার পাইকগাছা উপজেলার মটবাটি এলাকার মুনছুর আলীর ছেলে। ১১ জানুয়ারি রোববার সকালে কপোতাক্ষ নদের আগড়ঘাটা নামক স্থানে রবিউল ইসলামের লাশ নৌকার কাছির সাথে বেঁধে চরে আটকে যায়। এলাকাবাসি পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

জানা গেছে, গত ৬ জানুয়ারি রবিউল পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া গ্রামে তার নানার বাড়ি থেকে ফেরার সময় কপোতাক্ষ নদ পার হওয়ার সময় হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে তিনি নৌকা থেকে নদীতে পড়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। কপোতাক্ষ নদের পশ্চিম পাশে তালার বালিয়া খেয়াঘাট ও পূর্বপাশ পাইকগাছার মাহমুদকাটি খেয়াঘাট।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, ঘটনার দিন ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। রাত হয়ে যাওয়ায় প্রথম দিনের তল্লাশি কার্যক্রম স্থগিত করা হয়। বুধবার সকালে আবারও ডুবুরি দল নদে তল্লাশি চালায়। দুপুর পর্যন্ত তল্লাশি অব্যাহত থাকলেও কপোতাক্ষ নদের প্রবল স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পাইকগাছা নৌ-পুলিশ ফাঁড়ির এস আই রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তার লাশ তকিয়া গ্রামে দাফন করা হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা আগড়ঘাটা এলাকায় কপোতক্ষ নদে দেখে পুলিশে খবর দেয়। পরে নৌ-পুলিশ কপোতাক্ষ নদ থেকে মরদেহটি উদ্ধার করে ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 





অপরাধ এর আরও খবর

নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায় পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক
মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১

আর্কাইভ