শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১৬ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » নড়াইলে বিনামূল্যে ২২১ রোগীকে লেন্স সংযোজন ও ৯০ জনকে চশমা প্রদান
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » নড়াইলে বিনামূল্যে ২২১ রোগীকে লেন্স সংযোজন ও ৯০ জনকে চশমা প্রদান
১০২ বার পঠিত
শুক্রবার ● ১৬ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে বিনামূল্যে ২২১ রোগীকে লেন্স সংযোজন ও ৯০ জনকে চশমা প্রদান

---নড়াইল প্রতিনিধি ; নড়াইলে শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে বিনামূল্যে ২২১ রোগীর লেন্স সংযোজন করা হচ্ছে। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে শুক্রবার (১৬ জানুয়ারি) এ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া ৯০ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপরীতে আতিয়ার রহমানের বাড়িতে অনুষ্ঠিত চক্ষুক্যাম্পে দুই হাজার জনের মধ্য থেকে লেন্স সংযোজনের জন্য রোগী বাছাই করা হয়।

ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স ও ডাক্তার শরীফ শামীম আতীক জানান, শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে প্রতিমাসের শেষ শুক্রবার বিনামূল্যে পারিবারিক চিকিৎসা, ওষুধ প্রদান, আইনি পরামর্শ, প্রেসার, রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প ও চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় গত বছরের ১৮ আগস্ট প্রথমবার চক্ষুচিকিৎসা অনুষ্ঠিত হয়েছে। এদিকে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দ্বিতীয়বারের মতো দুই হাজার রোগির মধ্য থেকে বাছাই করে বিনামূল্যে ২২১ জন রোগীকে লেন্স সংযোজন ও ৯০ জনকে চশমা প্রদান করা হয়েছে। মানবতার সেবা এবং মরহুম বাবা-মাসহ আত্মীয় স্বজনের আত্মার মাগফিরাত কামনায় এ স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন বলে জানিয়েছেন ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স ও শরীফ শামীম আতীক।

এদিকে, এ চক্ষুক্যাম্পে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস এ মতিন, শরীফ আতিয়ার রহমানের বড় ছেলে সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স, ছোট ছেলে ডাক্তার শরীফ শামীম আতীক, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকবৃন্দ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটনসহ অনেকে।





স্বাস্থ্যকথা এর আরও খবর

মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে
মাগুরায় স্বাস্থ্য বিভাগের জরুরী চিকিৎসা সামগ্রী বিতরণ মাগুরায় স্বাস্থ্য বিভাগের জরুরী চিকিৎসা সামগ্রী বিতরণ
পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
বিগত ১৭ বছরে স্বাস্থ্যখাতে দৃশ্যমান বড় কোনো অগ্রগতি হয়নি - এমপি মনোয়ার হোসেন বিগত ১৭ বছরে স্বাস্থ্যখাতে দৃশ্যমান বড় কোনো অগ্রগতি হয়নি - এমপি মনোয়ার হোসেন
মাগুরায় হামে আক্রান্ত শিশুদের দেখতে গেলেন এমপি মনোয়ার মাগুরায় হামে আক্রান্ত শিশুদের দেখতে গেলেন এমপি মনোয়ার
মাগুরায় হামের শিশু রোগীর সংখ্যা বাড়ছে মাগুরায় হামের শিশু রোগীর সংখ্যা বাড়ছে
পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত
পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর যোগদান পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর যোগদান
মাগুরায় ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প মাগুরায় ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এমপি মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এমপি মাওলানা আবুল কালাম আজাদ

আর্কাইভ