মঙ্গলবার ● ২০ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় সরল দীঘিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
পাইকগাছায় সরল দীঘিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা পৌরসভায় অবস্থিত ঐতিহ্যবাহী সরল দীঘিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করা হয়েছে।
উপজেলা প্রশাসন, পাইকগাছা পৌরসভা এবং উন্নয়ন সহযোগী সংস্থা নবলোকের সম্মিলিত উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ২০ জানুয়ারি সোমবার আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময়ে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান সহকারী জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
জানা যায়, দীর্ঘদিন ধরে অবহেলিত সরল দীঘির পরিবেশ সুরক্ষা ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কর্মসূচির আওতায় দীঘির কচুরিপানা, চারপাশের ময়লা-আবর্জনা অপসারণ, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলায় এ উদ্যোগ নেওয়া হয়।






নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব
মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ
পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ 