বুধবার ● ২১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অবৈধ ইটভাটা ও ৫৩ টি কয়লার চুল্লি উচ্ছেদ
পাইকগাছায় অবৈধ ইটভাটা ও ৫৩ টি কয়লার চুল্লি উচ্ছেদ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা ও কয়লা চুল্লির বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ২১ জানুয়ারি বুধবার দিনব্যাপী উপজেলার চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে চাঁদখালী ইউনিয়নের গড়েরডাঙ্গা নামক গেট সংলগ্ন এলাকায় অবস্থিত এডিবি ভাটা, বিবিএম ভাটা ও স্টার ভাটার চিমনি ভেকু মেশিনের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে এসব ভাটায় মজুদ থাকা বিপুল পরিমাণ কাঁচা ইট বিনষ্ট করা হয়।
এছাড়াও বদরদরগা খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে চাঁদখালী অভিমুখে সড়কের দুইপাশে অবৈধভাবে গড়ে ওঠা কয়লা চুল্লির মধ্যে ৫৩ টি চুল্লি উচ্ছেদ করা হয়। অভিযানের ফলে পরিবেশ দূষণ ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের প্রতিফলন ঘটে।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী এবং খুলনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন-অর-রশীদ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলায় প্রায় ১৩টি অবৈধ ইটভাটা ও শতাধিকের বেশি অবৈধ কয়লা চুল্লি রয়েছে। এর মধ্যে উচ্ছেদকৃত ৩টি ইটভাটা ও ৫৩ টি চুল্লি ছাড়া বাকি ইটভাটা ও চুল্লি গুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।






পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক
মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড
পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত
পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে 