শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় জামায়াতে নির্বাচনী প্রচারণা মিছিল ও গণ সংযোগ শুরু
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় জামায়াতে নির্বাচনী প্রচারণা মিছিল ও গণ সংযোগ শুরু
৯৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় জামায়াতে নির্বাচনী প্রচারণা মিছিল ও গণ সংযোগ শুরু

---মাগুরা প্রতিনিধি : মাগুরায় নির্বাচনী প্রচারণার প্রথম দিনে মাগুরা সংসদীয় আসন ১ ও ২ বাংলাদেশ জামায়াতের প্রার্থী আব্দুল মতিন ও এম বি বাকের দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনী প্রচারণা করেছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ভায়লার মোড় এলাকা থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  দাঁড়িপাল্লা পতিকের পক্ষে নির্বাচনী প্রচারণা করেন এ দুই আসনের প্রার্থী। প্রচারণায় বাংলাদেশ জামায়াতের দাঁড়িপাল্লার প্রতীক দেখিয়ে ভোট প্রার্থনা করেন প্রার্থীরা। পরে জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের নেতা কর্মীরা একটি মিছিল শহরের ভায়নার মোড় থেকে শুরু করে। মিছিলটি শহরের চৌরঙ্গীর মোড় ও ঢাকার রোড হয়ে ভায়নার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও মাগুরা -২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা এমবি বাকের, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও মাগুরা -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি ডক্টর মাওলানা ফয়জুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, সহকারী অধ্যাপক মাওলানা সাঈদ আহমেদ বাচ্চুসহ ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন বয়সী নারী পুরুষ সড়কের দু’পাশে দাঁড়িয়ে দাঁড়িপাল্লা প্রতীকের অভিবাদন জানাতে দেখা যায়।





রাজনীতি এর আরও খবর

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও  গণমিছিল মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ