মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » দেশ নিয়ে থাকবো দেশের উন্নয়ন করবো - ডা. শফিকুর রহমান
দেশ নিয়ে থাকবো দেশের উন্নয়ন করবো - ডা. শফিকুর রহমান
মাগুরা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান মাগুরা আদর্শ কলেজ মাঠে সোমবার রাতে নির্বাচনী পথসভায় বলেছেন,আপনারা চারিদিকে খেয়াল রাখবেন আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন কোন চিল ছো মেরে ভোট নিয়ে যাবে তা হবে না। আগামীর ভোট অত্যন্ত মূল্যবান ও মর্যাদাপূর্ণ। দীর্ঘ ১৭ বছর পর আজ আমরা ভোটের অধিকার পেয়েছি। আমরা আমাদের অধিকারের পূর্ণরূপ দিতে চাই। গত সরকারের আমলে এদেশের অর্থনীতি, শিক্ষা, ব্যবসা, বাণিজ্য সবকিছু ধ্বংস হয়ে গেছে। আগামী নির্বাচনে আমরা ক্ষমতায় গেলে নারীদের পূর্ণ মর্যাদা দিতে চাই। কোন নারীকে আর অসম্মান হতে দেব না।
হ্যাঁ ভোট মানে আজাদী আর না ভোট মানে গোলামী উল্লেখ করে জামাতের আমির বলেন, আমাদের প্রথম ভোট হবে হ্যাঁ ভোট। তাই সবাইকে আগামী নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে রায় দিতে হবে। দেশ নিয়ে আমরা থাকবো দেশের উন্নয়ন করব। মনে রাখবেন দেশ ভালো থাকলে আপনারা ভালো থাকবেন। শেষে মঞ্চে মাগুরা ১ ও ২ আসনের প্রার্থীকে পরিচয় করিয়ে দেন এবং তাদের জয়যুক্ত করার জন্য সবার প্রতি আহ্বান জানান জামাতের আমির। এর আগে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, মাগুরা-১ আসনের প্রার্থী আব্দুল মতিন, মাগুরা-২ আসনের প্রার্থী এমবি বাকের ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।






শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত 