শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার
২১৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার

---মাগুরা প্রতিনিধি : কারিগরি শিক্ষার প্রসারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষতা থেকে কর্মসংস্থান, ভোকেশনাল গ্রাজুয়েটদের নতুন যাত্রা এ স্লোগান নিয়ে মাগুরায় জব ফেয়ার  ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দিনব্যাপী মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ জব ও সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম এ্যানালিস্ট  প্রকৌশলী মো: মাহবুব হায়দার। মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  প্রকৌশলী মোহাঃ সাজেদুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তর ঢাকার  পরিচালক ( ভোকেশনাল) প্রকৌশলী মোঃ রেজাউল হক। বিশেষ অতিথি ছিলেন  কারিগরি শিক্ষা অধিদপ্তর খুলনা বিভাগের পরিচালক ( উপ- সচিব)মো: মিজানুর রহমান, খুলনা কারিগরি শিক্ষা অধিদপ্তরের  আঞ্চলিক পরিদর্শক সুশান্ত কুমার সাহা, শাশা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  সুদীপ কুমার ঘোষ, মাগুরা টেকনিক্যাল  স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ খলিলুর রহমান ও মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের  অধ্যক্ষ মো: মনির হোসেন। সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের পেক্ষাপটে  দক্ষ মানব সম্পদ উন্নয়ন জাতীয় অগ্রযাত্রার অন্যতম  গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি নির্ভর সেবা খাতের সম্প্রসারণ এবং বৈশ্বিক শ্রম বাজারে  প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করতে  দক্ষ জনশক্তির বিকল্প নেই।
এ জব ফেয়ার ও সেমিনারে দশটি প্রতিষ্ঠান অংশ নেয়। মাগুরা সরকারি টেকনিক্যাল  স্কুল এন্ড কলেজ এ জব ফেয়ার ও সেমিনারের আয়োজন করে। এ মেলায় বিভিন্ন উদ্যোক্তা প্রতিষ্ঠানের  পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।





শিক্ষা এর আরও খবর

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন
বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়
মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায়  পুরস্কার বিতরণ ও সংবর্ধনা মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আর্কাইভ