শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » রমজান উপলক্ষে মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; ৫০ হাজার টাকা জরিমানা
প্রথম পাতা » অপরাধ » রমজান উপলক্ষে মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; ৫০ হাজার টাকা জরিমানা
১৯৫ বার পঠিত
মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রমজান উপলক্ষে মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; ৫০ হাজার টাকা জরিমানা

---মাগুরা প্রতিনিধি: আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখতে মাগুরায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর জেলা কার্যালয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ফলের দোকান, তেল, চাল, মুদিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়।
অভিযানকালে আড়পাড়া বাজারের মেসার্স পবিত্র স্টোর-এ তদারকির সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য, চকলেটসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এসব পণ্য সংরক্ষণ করে গ্রামের বিভিন্ন দোকানে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে জানা যায়। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণে অনিয়ম, অননুমোদিত ও ক্ষতিকর রঙ মিশ্রিত পণ্য বিক্রি, নিম্নমানের নকল ও ভেজাল পণ্য রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য খোলা রেখে বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানটির মালিক জনাব বিপুল সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর পণ্যসমূহ জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে মোট একটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের মো: আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
এসময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, সঠিকভাবে মূল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য সংরক্ষণ ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে রমজান মাসে কেউ যেন অতিরিক্ত মুনাফা আদায় বা অসাধু উপায়ে বাজার অস্থিতিশীল না করে, সে বিষয়ে কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





অপরাধ এর আরও খবর

মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮ পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু

আর্কাইভ