মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় নজির মন্ডল নামে এক ব্যক্তির লাশ উদ্ধার
মাগুরায় নজির মন্ডল নামে এক ব্যক্তির লাশ উদ্ধার
মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের মো. নজির মন্ডল (৫৫), পিতা ফটিক মন্ডল, গ্রাম- দক্ষিণ মির্জাপুর বাল্য, লিচু বাগানে গলায় গামছায় ফাস অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সকালে বাল্যবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে লিচু বাগানে গামছা গলায় অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, সোমবার দুপুর ২ টার পর থেকে সে নিখোঁজ ছিলো। অনেক খোজা খুজির পরে মঙ্গলবার সকালে ঝুলন্ত লাশ উদ্ধার করছে এলাকাবাসী। আরো জানা যায় মো. নজির মন্ডল বিএনপি কর্মী ছিলেন। সে দীর্ঘ বছর একসময় প্রবাস জীবন কাটিয়েছে।
প্রত্যক্ষ দোশিরা জানান, লিচুর বাগান থেকে গলায় গামছার ফাঁস দেওয়া অবস্থায় ঐ গ্রামের নায়েব মুন্সী দেখতে পাই তখন দ্রুত সে চেচিয়ে মানুষ জড়ো করে। এলাকাবাসী বিভিন্ন ধারণা প্রকাশ করছেন, কেউ বলছেন এটি আত্মহত্যা, আবার কেউ মনে করছেন এটি হত্যাকাণ্ড হতে পারে। এরপর রাঘবদাইড় লক্ষীপুর পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা এসে উদ্ধার করে পরীক্ষার জন্য ও ময়না তদন্তের জন্য মাগুরায় পাঠায়।
রাঘবদাইড় পুলিশ ক্যাম্পের এস আই মো. মোক্তার বলেন, এখনই কোন কিছু বলা যাচ্ছে না আমরা তদন্ত সাপেক্ষে ও পোস্টমর্টেম রিপোর্ট পেয়ে বিস্তারিত জানতে পারবো। তবে লাশের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে ঘটনা ভিন্ন কিছু ঘটেছে।






মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত
মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১
পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা
পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ
পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় 