বুধবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন
পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন
পাইকগাছায় শিশুদের সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের জন্য প্রস্তুত করে এবং স্বাক্ষতার দক্ষতা বৃদ্ধিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিভিন্ন এলাকায় শিকড় শিখন কেন্দ্র পরিচালনা করছেন। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার পাইকগাছা এরিয়া প্রোগ্রাম কর্তৃক পরিচালিত পাইকগাছা বাতিখালী খ্রিস্টান মিশনে এলাকায় হাতেখড়ি শিখন শিকড় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জ সাহা। এসময় পাইকগাছা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব ইসহাক সরদার, স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা অফিসার দিপল বিশ্বাস, প্রোগ্রাম অফিসার শিল্পী রায়, জুনিয়র অফিসার রিনি ম্যাগডালিনা পাড়ই উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা লার্নিং রুটস সেন্টারের ভূয়সী প্রশংসা করেন এরং প্রতিটি ইউনিয়নে এ ধরনের সেন্টার পরিচালনা করার জন্য প্রয়োজনে ঘর পেতে সর্বোত্তম সহযোগীতার আশ্বাস দেন। তিনি আরও উল্লেখ করেন কোমলমতী শিশুরা একসাথে বিভিন্ন ইভেন্ট বিশেষ করে কর্ণার গেম, বাইরের খেলা, গান ও নাচের মাধ্যমে যে শিক্ষা গ্রহণ করেছে তা খুবই উপকারী এবং শিশুরা আনন্দের সাথে বেড়ে উঠেছে। উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন পাইকগাছা উপজেলায় মোট ৪০টি লানিং রুটস সেন্টার পরিচালনা করেছে। মূল লক্ষ্য ৩ থেকে ৫ বছরের বয়সী ১ হাজার শিশুর বুদ্ধি বিকাশ, সামাজিক ও আবেগীয় বিকাশ, ভাষা ও শারীরিক বিকাশ সাধন করে আনুষ্ঠানিক বিদ্যালয়ে ভর্তি উপযোগী করে গড়ে তোলা।






নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান
পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সব কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস
বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র, ফিরছে খেলাধুলা ও শিক্ষার পরিবেশ
মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র
পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত 