বৃহস্পতিবার ● ৫ মার্চ ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা
মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা
মাগুরা প্রতিনিধি : পতাকা উত্তোলন ও দোয়ার মধ্য দিয়ে মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয়টি শহরের জামরুলতলার কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ)) বিকাল ৪ টায় সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হিরোক এর নেতৃত্বে ১০ থেকে ১২ জন নেতাকর্মী নিয়ে এ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জেলা অফিস উদ্বোধন করেন। এ সময় সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের নেত্রী সোনিয়া সুলতানা, মীর রেজাউল ইসলামসহ স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের কার্যালয়ের নিচে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন এবং দোয়া মধ্য দিয়ে দলীয় কার্যক্রম শুরু করা হলো বলে দাবি করেন এনামুল হক হিরোক।
মাগুরা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, হঠাৎ করে কয়েক জন জামরুল তলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়ে পতাকা উত্তোলন এবং দোয়া করে পালিয়ে গেছে। সরকারিভাবে তাদের দলের কার্যক্রম স্থগিত থাকায় বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।






পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ 