রবিবার ● ১৫ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
মাগুরা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
মাগুরা প্রতিনিধি : পবিত্র রমজান উপলক্ষে মাগুরা প্রেসক্লাবের আয়োজনে শনিবার সন্ধ্যায় দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে । ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান,জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, জেলা বিএনপির আহবায়ক আলী আহমদ, জেলা জামাতের আমির অধ্যাপক এমবি বাকের,জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু, জেলা আইনজীবী সভাপতি মিজানুর রহমান, সেক্রেটারি শাহেদ হাসান টগর, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। সভা শেষে মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানে মাগুরা প্রেসক্লাবের সদস্য,সমাজ সেবক, কৃতি খেলোয়াড়, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধীজন উপস্থিত ছিলেন। সভায় শেষে নিউজ প্রতিযোগিতায় বিজয়ী সাংবাদিকদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।






মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা 