শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ৫ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি
১১৯ বার পঠিত
রবিবার ● ৫ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি

---পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা শনিবার রাতে জানালার গ্রীল কেটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর কার্যালয়ের আলমারি ও ড্রয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে এবং সিসি ক্যামেরার সরঞ্জাম চুরি করে পালিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডাঃ জহিরুল ইসলাম বলেন রোববার সকালে এসেই স্যারের রুমে ঢোকার সময় দেখি দরজার ভিতর থেকে আটকানো। পরে দরজা ভেঙে রুমে ঢুকে দেখি জানালার গ্রীল কাটা এবং রুমের চেয়ার সহ বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। হাসপাতালের দামী জিনিসপত্র যেসব রুমে থাকে সেখানে চুরি হয়নি অথচ সিসি ক্যামেরার সরঞ্জাম চুরির বিষয়টি পরিকল্পিত হলেও হতে পারে অনেকে এমন ধারণা করছেন। বর্তমান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ যোগদানের পর স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। এতে নবাগত স্বাস্থ্য কর্মকর্তা এলাকায় প্রশংসিত হলেও অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ বলেন, সকালে অফিসে এসে দরজা ভেঙে রুমে ঢুকে দেখি জানালার গ্রীল কাটা এবং রুমের আলমারি ও টেবিলের ড্র খোলা। আলমারি এবং ড্রয়ের জিনিসপত্র ও চেয়ার গুলো এলোমেলো অবস্থায় রয়েছে। সংঘবদ্ধ চোরেরা রুমের ভিতরের সিসি ক্যামেরার মনিটর, ডিভিআর ও রাউটার নিয়ে গেছে। শনিবার রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি।  এ বিষয়ে থানা পুলিশসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান। থানার ওসি (অপারেশন) জুলফিকার আলি বলেন, সরেজমিন পরিদর্শন করে চুরির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। 





অপরাধ এর আরও খবর

মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১ মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১
পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা
পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ
পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়
মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে চুরি মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে চুরি
মাগুরায় ইয়াবা সেবনের অপরাধে দুই যুবক গ্রেপ্তার মাগুরায় ইয়াবা সেবনের অপরাধে দুই যুবক গ্রেপ্তার
মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা

আর্কাইভ