শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প
১৮২ বার পঠিত
রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প

---মাগুরা প্রতিনিধি : মাগুরায়  দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সদরের  ইটখোলা ব্র্যাক অফিস প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ব্র্যাক-এর মাইক্রোফাইন্যান্স কর্মসূচী, মাগুরা আঞ্চলিক অফিসের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ইসলামী চক্ষু হাসপাতাল ফরিদপুর-এর অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন।
ক্যাম্পে চক্ষু রোগের পাশাপাশি মাথাব্যথা, ছানি (সানি) ও নেত্রনালীর বিভিন্ন সমস্যায় ভোগা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। প্রায় ৩০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
এছাড়া দরিদ্র ও অসহায় রোগীদের মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। ছানি রোগে আক্রান্ত সুবিধাবঞ্চিত রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও করা হয়েছে, যা উপস্থিত রোগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
“দৃষ্টি ফিরে পাওয়ার পথ—গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ” প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে চক্ষু সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য তুলে ধরা হয়। আয়োজকরা জানান, দেশে বিশেষ করে ৪০ বছরের ঊর্ধ্বে মানুষের মধ্যে প্রেসবায়োপিয়া (নিকট দৃষ্টি সমস্যা), ছানি ও চোখের ব্যথাসহ নানা সমস্যা সাধারণ হলেও সচেতনতার অভাব ও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকেই চিকিৎসা থেকে বঞ্চিত হন।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক প্রদীপ কুমার লস্কর, ফরিদপুর ডিভিশনের কোঅর্ডিনেটর মো. জামির আলী, মাগুরা সদর এলাকার  এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. তানভীর হোসেন, ইটখোলা শাখার শাখা ব্যবস্থাপক (দাবি) কৃষ্ণ বিশ্বাস, রিজিওনাল কোঅর্ডিনেটর মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।





স্বাস্থ্যকথা এর আরও খবর

মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি
পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি
মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন
নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুলনার সিভিল সার্জন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুলনার সিভিল সার্জন

আর্কাইভ