সোমবার ● ২০ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » কৃষি » কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন
কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন
এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার দুপুরে কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
উপজেলা কৃষি অফিসার আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, পৌর জামায়াতের আমির জাকির হোসেন, জামায়াতের কর্মপরিষদ সদস্য কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, কেশবপুর থানার উপপরিদর্শক ওমর ফারুক ও কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ।
যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এ মেলার স্টলে কৃষকদের উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য, আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, কৃষি যন্ত্রপাতি ও চাষাবাদের নতুন পদ্ধতি প্রদর্শন করা হয়। এ ছাড়া মেলায় কৃষকদের জন্য পরামর্শ, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানের অতিথি ও মেলায় আসা দর্শনার্থীরা এসব স্টল ঘুরে ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিকে এগিয়ে নিতে ও চাষাবাদে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে এ ধরনের মেলার বিকল্প নেই।






পাইকগাছায় পাটের আবাদে সোনালী স্বপ্ন দেখছেন চাষীরা
মাগুরায় পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছায় তিন দিন ব্যাপী ভূমিমেলার উদ্বোধন
পাইকগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
মাগুরায় দুইদিন ব্যাপী হাজরাপুরী লিচু মেলার উদ্বোধন
ঈদকে সামনে রেখে পশু প্রস্তুতে ব্যস্ত মাগুরার খামারিরা
পাইকগাছায় সরকারিভাবে রোরো ধান সংগ্রহের অভিযান উদ্বোধন
পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
উপকূলের লবনাক্ত মাটিতে শখের আঙুর চাষে সফল পাইকগাছার তৈয়বুর 