শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » ব্যবসা-বাণিজ্য » লোডশেডিং ও তীব্র গরমে বেড়েছে সবজির দাম
লোডশেডিং ও তীব্র গরমে বেড়েছে সবজির দাম
মাগুরা প্রতিনিধি : মাগুরাতে ১০ দিনের ব্যবধানে কাঁচা বাজার দাম ক্রেতাদের হাতের নাগালের বাহিরে। নিম্নবিত্তদের জন্য বাজার করা দুষ্কর হয়ে পড়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার সময় মাগুরা পুরাতন বাজারে দেখতে পায় কাঁচা বাজারের দাম বেড়েছে তুলনামূলক অনেক বেশি।
ক্রেতা সাব্বির হোসেন বলেন, কাঁচা সবজির দাম যেভাবে বাড়ছে তাতে করে আমাদের বাজার করে খাওয়া কঠিন হয়ে পড়েছে। বাজারে এসে বড় মাছ, মাংস কে না ভুলে গিয়েছি। দাম এমন থাকলে আমরা না খেয়ে মরবো। প্রশাসন এবং সরকারের বিষয়টা নজরে আনা প্রয়োজন।
ক্রেতারা আরো বলছেন, কাঁচা সবজির দাম যেমন বেড়েছে মাছ-মাংসের দাম তেমন বেড়ে গিয়েছে। বাজারে আসলে আমরা নিরুপায় হয়ে নিয়ে ফিরে যায়।
বিক্রেতা জিয়াউর রহমান বলছেন, কাঁচা বাজারের দাম তুলনামূলক বেশি এখন প্রচন্ড রোদ ও গরম পড়ছে সবজি উৎপাদন আগের থেকে অনেক কম, যার জন্য কাঁচা শাক সবজির দাম বেড়ে গিয়েছে। আমরা যেমন দামে শাকসবজি কিনছি তেমন দামে বিক্রি করছি, এটা আমাদের হাতের বাহিরে।






মাগুরায় ক্রেতাদের নজর কেড়েছে মৌসুমী আশফল
মাগুরার হাটে বাজারে ডেউয়া ফলের কদর বেড়েছে
প্রাকৃতিক চাকের মধু বিক্রি করে মৌয়াল বারিকের জীবন জীবিকা
মাগুরায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির হাট; ক্রেতাদের চাহিদা বড় গরুতে
পাইকগাছায় ঈদের আগে অস্থির মসলার বাজার
চুইঝালের চাহিদার সঙ্গে বেড়েছে দামও
পাইকগাছায় মাংস কাটার কাঠের খাইট্টার চাহিদা বেড়েছে
পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে
২০ মন ওজনের গরু কালুকে নিয়ে বিপাকে খামারি 