মঙ্গলবার ● ৫ মে ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » শ্রীপুরে নিম্নমানের ইট দিয়ে চলছে এইচবিবি রাস্তা নির্মাণের কাজ
শ্রীপুরে নিম্নমানের ইট দিয়ে চলছে এইচবিবি রাস্তা নির্মাণের কাজ
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর (পিএইও) আওতাধীন উপজেলার সব্দালপুর ইউনিয়নের তারাউজিয়াল এবং গয়েশপুর ইউনিয়নের বড়তলা গ্রামের কাঁচা সড়কে এইচবিবি রাস্তা নির্মাণ প্রকল্পের কাজ করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের ইট দিয়ে। আর এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভসহ নানা প্রশ্ন দেখা দিয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর অফিস সূত্রে জানা যায়, উপজেলার সব্দালপুর ইউনিয়নের তারাউজিয়াল ১ কিলোমিটার কাঁচা রাস্তা এইচবিবি কাজের জন্য ৬০ লাখ টাকা এবং গয়েশপুর ইউনিয়নের বড়তলা গ্রামে ১ কিলোমিটার কাঁচা রাস্তা এইচবিবি কাজের জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ পান মাগুরার মেসার্স আলী মটরস নামীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটি অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহার করে কাজ শুরু করায় স্থানীয় সচেতন মহল ফুঁসে উঠেছেন। বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হলেও এ ব্যাপারে কোন কার্যকরী পদক্ষেপ চোঁখে পড়েনি। কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই নিম্নমানের ইট দিয়েই কাজ চলিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
এদিকে প্রথম শ্রেণির ও উন্নতমানের ইট দিয়ে এইচবিবি সমান করে পর্যন্ত পানি দিয়ে রোলারের মাধ্যমে ড্রেসিং করে কাজ সম্পন্ন করার কথা থাকলেও তা করা হচ্ছে না। গুরুত্বপূর্ণ এ সড়কে অত্যন্ত নিম্নমানের ইটসহ অন্যান্য সামগ্রী ব্যবহার করে মনগড়া কাজ চলছে। অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দ্বিতীয় শ্রেণি ও তার থেকেও নিম্নমানের ইট দেখতে পাওয়া যায়। কাজটি সঠিকভাবে না হলে সরকারের লাখ লাখ টাকার ক্ষতি হবে। সেই সাথে সড়কের স্থায়ীত্ব নিয়ে দেখা দেবে নানা সংশয়। এবং ভোগান্তিতে পড়বে এলাকার হাজারো সাধারণ মানুষ। এ ব্যাপারে এলাকাবাসী ঊর্ধ্বতনা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।






পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে 