বৃহস্পতিবার ● ৭ মে ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের ভবন নির্মাণ কাজ ত্বরান্বিত হচ্ছে
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের ভবন নির্মাণ কাজ ত্বরান্বিত হচ্ছে
পাইকগাছা প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছায় উপজেলা পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে নির্মাণাধীন ভবনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ৭ মে বৃহস্পতিবার সকালে পৌরসভার সরল জিরোপয়েন্ট সংলগ্ন (ব্রিজ রোড) পাইকগাছা-কয়রা প্রধান সড়কের পাশে নির্মাণাধীন এই ভবনের গুরুত্বপূর্ণ অংশ গ্রেড বিম ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ঢালাই কাজের আনুষ্ঠানিকতা তদারকি করেন পূজা পরিষদ ও স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও নির্মাণ কমিটির আহ্বায়ক সমিরণ কুমার সাধু, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও নির্মাণ কমিটির সদস্য বাবু রাম মন্ডল, বিশিষ্ট জামায়াত নেতা অ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, সাবেক কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান, পূজা পরিষদ নেতা সন্তোষ কুমার সরকার,সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক বি. সরকার, স্নেহেন্দু বিকাশ,পূর্ণ চন্দ্র মন্ডল, কালিপদ মন্ডল, অরুণ মন্ডল, তুষার কান্তি মন্ডল ও গৌর মন্ডল প্রমুখ। উল্লেখ্য, জনগুরুত্বপূর্ণ এই স্থানে ভবনটির নির্মাণ কাজ শেষ হলে এটি ওই এলাকার একটি অন্যতম স্থায়ী অবকাঠামো হিসেবে পরিচিতি পাবে। নির্মাণ কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে নেতৃবৃন্দ জানান, নিজস্ব স্থায়ী কার্যালয় ও ভবনটি সম্পন্ন হলে পরিষদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিষদের সংশ্লিষ্টরা ভবনটি দ্রুত শেষ করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।






পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে 