শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ২৩ মে ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
১৬৬ বার পঠিত
শনিবার ● ২৩ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ

---মাগুরা প্রতিনিধি : শিশু রামিসা ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার বেলা ১১টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার সমন্বয়ক প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে ও সংগঠক আসানূর ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক ভবতোষ বিশ্বাস জয়, ঝলক দত্ত ।
রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বক্তাগণ বলেন,  একজন শিশুকে এভাবে নির্মমভাবে হত্যা শুধু একটি পরিবারের জন্য নয়, সমগ্র সমাজের জন্য ভয়াবহ ও আতঙ্কজনক বার্তা বহন করে।
নেতৃবৃন্দ বলেন, “আমরা নিহত রামিসার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
নেতৃবৃন্দ আরও বলেন, গত সাত দিনে দেশে চারজন কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ধারাবাহিকভাবে শিশু ও নারীর ওপর ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা প্রমাণ করে—রাষ্ট্র ও সমাজ শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হচ্ছে। মাগুরার ৮ বছর বয়সী শিশু আছিয়াকে নির্মমভাবে ধর্ষণ ও নির্যাতন করে হত্যার ঘটনায় সারাদেশ বিচারের দাবিতে আন্দোলনে শামিল হয়েছিল। এক বছর হয়ে গেল বিচার এখনও পাইনি। বিচারহীনতার রেওয়াজ, সামাজিক অবক্ষয়, নারীকে ভোগের বস্তু হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি, অর্থনৈতিক টানাপোড়েন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাদক ও সহিংসতার বিস্তার এবং অপরাধীদের রাজনৈতিক-সামাজিক প্রশ্রয়—এসবই এ ধরনের বর্বরতার পেছনে কাজ করছে। শুধু বিচ্ছিন্ন কিছু গ্রেপ্তার বা সাময়িক তৎপরতা দিয়ে এই পরিস্থিতির সমাধান হবে না। প্রয়োজন দ্রুত বিচার নিশ্চিত করা, অপরাধীদের সামাজিক ও রাজনৈতিক আশ্রয় বন্ধ করা এবং নারী ও শিশুর প্রতি বৈষম্যমূলক ও সহিংস মানসিকতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং রাষ্ট্রীয়ভাবে কার্যকর ভূমিকা রাখা খুবই গুরুত্বপূর্ণ।





অপরাধ এর আরও খবর

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো  ছেলে পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আর্কাইভ