শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ৩১ মে ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
১৫৪ বার পঠিত
রবিবার ● ৩১ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

---মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা পুলিশের ধারাবাহিক অপরাধ দমন অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। সমসাময়িক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযানের অগ্রগতি তুলে ধরতে রবিবার বিকেল ৩টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, পবিত্র ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মোটরসাইকেল চুরি প্রতিরোধে মাগুরা জেলা পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পুলিশ সুপার  মোঃ. আজাদ হোসেন পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান পিপিএম-সেবার নেতৃত্বে পুলিশ সুপার মোঃ আজাদ হোসেনের নির্দেশনায় সদর থানার একটি আভিযানিক দল ৩১ মে রাতে সদর উপজেলার বেঙ্গা এলাকার লক্ষীকান্দর গ্রামে অভিযান চালায়। সেখানে রাশিদুল ইসলাম রিংকুর মুরগির ফার্ম থেকে ৫ টিকে মোটর সাইকেল উদ্ধার করা হয়। পরে মহম্মদ পুর থানা পুলিশ আরো ১ টিকে মোটর সাইকেল উদ্ধার করে।
অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য মোঃ পলাশ (৩৬) কে গ্রেফতার করা হয়। সে মাগুরা শহরের মীর পাড়ার সাহেব আলীর পুত্র। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ নিয়ে চলতি অভিযানে মোট ১ জন চোর চক্রের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে মাগুরা জেলা পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রের সদস্যরা বিভিন্ন জেলায় ভাগ হয়ে মোটরসাইকেল চুরি, নকল কাগজপত্র ও নম্বর পরিবর্তন, ক্রেতা সংগ্রহ এবং বিক্রির কাজ পরিচালনা করতো। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া গতি দুই মাসে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র, মাদক উদ্ধার করেছে মাগুরা পলিশ। এ কারনে গত দু-মাসে মাগুরার আইন শৃঙ্খলা পরিস্থতির উন্নতি লক্ষ করা যাচ্ছে।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ, মাদক, চুরি, ডাকাতি ও সন্ত্রাসবিরোধী অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। অপরাধ দমনে সাধারণ জনগণের সহযোগিতাও কামনা করা হয়েছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক উপস্থিত ছিলেন।





অপরাধ এর আরও খবর

মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮ পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু

আর্কাইভ