রবিবার ● ৩১ মে ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন
মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন
মাগুরা প্রতিনিধি : মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন হয়েছে। গতকাল রবিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সপ্তক সাহিত্য চক্র ও অনির্বাণ সেবা সংসদ মাগুরা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক চৈতন্য চন্দ্র দাস এবং কবি জাহাঙ্গির খান। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.তপন কুমার রায়, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কথাসাহিত্যিক মমতাজ বেগম। অনুষ্ঠানে সপ্তক সাহিত্য চক্র কর্তৃক আমার শহর আমার গল্প সংখ্যার মোড়ক উন্মোচন করেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোঃ আজমুল হক। অনুষ্ঠানের সপ্তক সাহিত্য চক্রের নতুন সংখ্যা নিয়ে আলোচনা করেন কবি গালিব রহমান। অনুষ্ঠানের সভাপতি করেন সপ্তক সাহিত্য চক্রের সভাপতি কবি বিকাশ মজুমদার। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সপ্তক সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক শিকদার ওয়ালিউজ্জামান। অনুষ্ঠান শেষে কবিতা আবৃতি, রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।






পাইকগাছায় পুণ্যস্নান ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী রাস উৎসব সম্পন্ন
বর্ণিল আয়োজনে পাইকগাছায় ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা শুরু হচ্ছে
রবিবার থেকে বর্ণিল আয়োজনে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হচ্ছে
পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক
পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে 