শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

SW News24
বুধবার ● ১০ জুন ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ
১৪৩ বার পঠিত
বুধবার ● ১০ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ

---পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ; বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।

১০ জুন দুপুর ১২ টায় শ্যামনগর উপজেলার ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উদ্ধারকারী দলকে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ করা হয়।

উক্ত সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড রিনিউ দাতা সংস্থার একাউন্স এ্যান্ড এডমিন স্নিগ্ধা রায়, ক্যাপাসিটি ডিভেলপমেন্ট ম্যানেজার স্বাগতা চিসিম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, ৯নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো: মঞ্জুর হোসেন, ১নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো: হাবিবুল্লাহ বাহার, ৪নং ওয়ার্ড এর ইউপি সদস্য ইমাম হাসান, ৬ নং ওয়ার্ড এর ইউপি সদস্য জিএম নজরুল ইসলাম, উপকূলীয় প্রেসক্লাবের সম্পাদক হুদা মালী, উক্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মিল্টন বাড়ৈ, হিসাবরক্ষক লরেন্স ঢালী, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর পতিরাম গায়েন, রব কুমার দাস, হৈমী মন্ডল ও সালমা খাতুন প্রমূখ।

উকূলীয় প্রেসক্লাবের সভাপতি বলেন, ফেইথ ইন এ্যাকশন এর কাজ সম্পর্কে আগে আমার ধারণা ছিল না। পূর্বে তাদের ১৩৭ টি পানির ট্যাংক বিতরণ, ২০০ জনকে সবজি চষের জন্য উপকরণ বিতরণ করেছে সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেজন্য ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আজ দুর্যোগ এর জন্য যেসব উপকরণ বিতরণ করা হচ্ছে সেটা সময়োপযোগী উপকরণ। সেগুলো দুর্যোগ এর সময় মানুষের কল্যানে কাজে লাগাতে হবে। মানুষকে দুর্যোগের আগে মানুষকে সচেতন করতে হবে।

ইউপি সদস্য ইমাম হাসান বলেন, ফেইথ ইন এ্যাকশন আমদের কমিউনিটিতে ভালো কাজ করছে। সেজন্য তাদেরকে আমাদের সহযোগিতা করা প্রয়োজন। আজ ফেইথ ইন এ্যাকশন আজও একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করল। গাবুরা ইউনিয়নে দুর্যোগ সবসময় লেগে থাকে, সেজন্য দুর্যোগ এর সময় এই উপকরণগুলো সঠিক নিয়মে ব্যবহার করতে হবে।

প্রধান অতিথি বলেন, “ফেইথ ইন এ্যাকশনের উদ্যোগে অনেক সুবিধা দেওয়া হচ্ছে গাবুরাতে, যেগুলো গাবুরার উন্নয়নে ভূমিকা রাখবে। সেজন্য ফেইথ ইন এ্যাকশনের কাজে সকলকে সহযোগিতা করা প্রয়োজন। দুর্যোগের সময় আগাম সতর্কতা ও উদ্ধার কাজে ব্যবহারের জন্য ফেইথ ইন এ্যাকশন যে উপকরণগুলো দিচ্ছে সেগুলোর যথাযত ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। কেউ যেন ব্যক্তিগত কাজে এই উপকরণ ব্যবহার করতে না পারে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে।”

উল্লেখ্য যে, ইউনিয়ন, ৯টি ওয়ার্ড ও ৪টি উদ্ধারকারী দলকে মোট ১৪ সেট উপকরণ বিতরণ করা করা হয়েছে। যেখানে ১৪টি হ্যান্ড মাইক, ১৪ টি ট্র্যাংক, ১৪টি করাত, ১৪টি কোদাল, ১৪টি হাতুড়ি, ১৪টি প্লাস, ১৪টি দা, ১৪০টি লাইফ জ্যাকেট, ১৪০ জোড়া গাম্বুট, ১৪০টি হেলমেট, ১৪০টি রেইন কোর্ট, ২৮০টি এ্যাপ্রোন, ৩০ ফিটের ১৪টি দড়ি ও ২৮টি টর্স লাইট রয়েছে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯ পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব
মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ

আর্কাইভ