শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ১৭ জুন ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলে ব্যর্থ প্রচেষ্টা; রাস্তায় ঘর নির্মাণ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলে ব্যর্থ প্রচেষ্টা; রাস্তায় ঘর নির্মাণ
১৩৩ বার পঠিত
বুধবার ● ১৭ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলে ব্যর্থ প্রচেষ্টা; রাস্তায় ঘর নির্মাণ

---পাইকগাছা প্রতিনিধি: খুলনার  পাইকগাছায় ডিসিআর পাওয়ার জন্য প্রতিপক্ষের ৪৭ বছরের দখলি সম্পত্তি জবর দখল করতে যেয়ে ব্যর্থ হলেন স্বঘোষিত জামায়াত নেতা মন্টু কাগুজী। তবে পুলিশের হস্তক্ষেপে সে চেষ্টা ব্যর্থ হয়েছে।

 জানা যায়, উপজেলার লস্কর ইউনিয়নের কেওড়াতলা মৌজার লক্ষ্মীখোলা গ্রামের বাসিন্দা ইকবাল কাগুজী প্রায় ৭ বিঘা জমিতে নব্বইয়ের দশক থেকে চিংড়ি ও ধান চাষ করে আসছেন। এর মধ্যে ৭৩ শতক ভিপি (ভেস্টেড) জমি বাংলা ১৩৮৫ সাল থেকে ১৪৩২ সাল পর্যন্ত ডিসিআর মূলে ভোগদখলে রয়েছে বলে দাবি করা হয়েছে।

 অভিযোগ রয়েছে, উক্ত ৭৩ শতক জমির ডিসিআর পাওয়ার লক্ষ্যে এবং জমির দখল প্রমাণের উদ্দেশ্যে ১৭ জুন বুধবার সকালে জামায়াত নেতা মাহবুবুর রহমান মন্টু কাগুজী লোকজন নিয়ে ঘেরের পাশের রাস্তার ওপর একটি ঘর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় ঘেরের মালিক ইকবাল কাগুজী বাধা প্রদান করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ইকবাল কাগুজী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।

 ইকবাল কাগুজী বলেন, আমি এবং আমার পূর্বসূরিরা প্রায় ৪৭ বছর ধরে শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছি। মোট ৭ বিঘা জমির মধ্যে ৭৩ শতক ভিপি সম্পত্তি রয়েছে। চলতি বছর ওই জমির ডিসিআরের জন্য আবেদন করেছি। কিন্তু মন্টু কাগুজীও একই জমির ডিসিআর পাওয়ার উদ্দেশ্যে আমার আবেদনের বিরুদ্ধে আপত্তি দিয়ে পৃথক আবেদন করেছেন।

 জমি দখলের বিষয়ে জামায়াত নেতা মাহবুবুর রহমান মন্টু কাগুজী জানান, ভূমি অফিস থেকে বলেছে জমি দখলে না থাকলে ডিসিআর পাওয়া যাবেনা সেজন্য দখলে গিয়েছিলাম। আমি জামায়াতে ইসলামী দল করি কিন্তু বর্তমানে কোন পদে নেই।

 পাইকগাছা পৌরসভার জামায়াতে ইসলামী মেয়র প্রার্থী এ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু বলেন, মন্টু ভাই জামায়াতে ইসলামী দল করে সত্য তবে সে শ্রমিক কল্যাণ ফেডারেশন এর নিচের দিকে পদে আছেন।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বি জানান, উক্ত জমির ডিসিআরের জন্য উভয় পক্ষ আবেদন করেছে। বিষয়টি শুনানির মাধ্যমে যাচাই-বাছাই করা হবে। প্রকৃত দখল ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ডিসিআর প্রদান করা হবে।





অপরাধ এর আরও খবর

​পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক ​পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক
পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা
পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬ নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ

আর্কাইভ