শুক্রবার ● ১৯ জুন ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় গাছের ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারপিট
পাইকগাছায় গাছের ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারপিট
খুলনার পাইকগাছায় ডাব খাওয়াকে কেন্দ্র করে গফুর গাজী (৭০) নামে এক বৃদ্ধকে টেনে হিচড়ে উলঙ্গ করে বিদ্যুৎ এর খুঁটিতে বেঁধে বেধড়ক মারপিট করার ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামের মৃত নিজাম গাজীর ছেলে মোঃ গফুর গাজী ১৮ জুন বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তার বাড়ি সংলগ্ন নিজে লাগানো একটি নারিকেল গাছ থেকে লগি দিয়ে একটি গাছের ডাব পেরে খায়। অতঃপর ডাবটি খাওয়ার পর পার্শ্ববর্তী কৃষি জমিতে কাজ করছিলো। এমতাবস্থায় সেখানে প্রতিপক্ষ মৃত আলেক মোড়লের ছেলে মাজেদ মোড়ল (৪৫) সহ তার ভাই ছবেদ মোড়ল (৪৮) ও ছবেদ মোড়লের ছেলে রানা মোড়ল (২৮) পৌঁছে বৃদ্ধা গফুর গাজীকে ডেকে গাছ থেকে ডাব পেড়ে খাওয়ার কারন জানতে চায়। তখন গফুর গাজী বলে আমি আমার লাগানো গাছ থেকে ডাব পেড়ে খেয়েছি তাতে সমস্যা কি; এ কথা বলার সাথে সাথে তাকে সেখানেই এলোপাথাড়ি মারধর করাসহ মুখের দাড়ি টেনে ছিঁড়ে ফেলে এবং তার পরনের লুঙ্গি খুলে গলায় পেঁচিয়ে শাঁস রুদ্ধ করে হত্যার চেষ্টা চালায়। এমতাবস্থায় বৃদ্ধা গফুর গাজী জ্ঞান হারিয়ে ফেললে তাকে সেখান থেকে হাত পা বেঁধে উলঙ্গ করে টেনে হিচড়ে পার্শ্ববর্তী মাজেদ মোড়লের বাড়ি নিয়ে আসে। সেখানে নিয়ে আসার পর তাকে বিদ্যুৎ এর খুঁটিতে বেঁধে পুনরায় মারধর করে।
এসময় স্থানীয়রা দেখে তার পরিবারের লোকজনদের খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন, ইউপি সদস্য ও স্থানীয় কিছু লোকজনের সহযোগিতায় সেখান থেকে ছাড়িয়ে নিয়ে গুরুত্বর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে এলাকার গৃহবধূ মাহফুজা বেগম ও ছবিরন বিবিসহ একাধিক ব্যক্তি জানান, বৃদ্ধ গফুর গাজীর সাথে যে ঘটনাটি ঘটানো হয়েছে তা খুবই ন্যাক্কারজনক। আমরা গ্রামবাসী এর তীব্র নিন্দা জানাই ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, ঘটনার বিষয়ে জানতে পেরেই আমি সেখানে গিয়ে দেখি বৃদ্ধ গফুরকে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। এ সময় আমি কয়েকজন স্থানীয়দের সহায়তায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। তিনি আরও জানান, বিষয়টি খুবই ন্যাক্কারজনক ঘটনা। সামান্য বিষয় নিয়ে তাকে এভাবে মারপিট আহত করাটা ঠিক হয়নি। নারকেল গাছটি উভয়ের আইলের উপর পড়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে প্রতিপক্ষ ছবেদ মোড়লের ছেলে আরিফ হোসেন বলেন, গফুর গাজী প্রায় আমাদের গাছ থেকে ডাব ও নারকেল পেড়ে খায়। আজ হাতেনাতে ধরা পড়ে। রাগের মাথায় কিছু মারপিট করে আমার পিতা, ছোট ভাই ও চাচা। পরে প্রতিপক্ষরা সঙ্গবদ্ধ হয়ে আমার ছোট ভাই রানাকেও বেদম মারপিট করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় পাইকগাছা থানায় বৃদ্ধ গফুর গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী বাদী হয়ে প্রতিপক্ষ ছবেদ মোড়লদের নামে থানায় অভিযোগ করেছেন।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ জানান, বৃহস্পতিবার রাতে এ ঘটনায় একটা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।






নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড
নড়াইলে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক
পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে চুরি ডাকাতি ছিনতাই ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সভা অনুষ্ঠিত
পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক
পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা
পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক 