শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
শাহীন আলম তুহিন,মাগুরা থেকে : মাগুরা জেলা পরিষদের অর্থায়নে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মাগুরা জেলা অডিটোরিয়ামে জেলা পরিষদ মাগুরার আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধরী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির ও মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আলফাজ উদ্দিন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদ মাগুরার প্রধান নির্বাহী হাসিনা মমতাজ। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে বাদ্যযন্ত্র ও মন্ত্রী মহোদয়ের আনুকূলে বিশেষ বরাদ্দ প্রকল্পের চেক বিতরণ করা হয়। মাগুরা ৪ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৮৬ শিক্ষার্থীর মাঝে ৫ হাজার টাকা হারে মোট ১৪ লক্ষ ৮৩ হাজার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী বলেন,বিগত সরকারের আমলে এদেশে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। মানুষের নিরাপত্তা ছিল না। মানুষের টাকা লুট করে ফ্যাসিস্ট বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার ক্ষমতায় এসে মানুষের অধিকার ও নিরাপত্তা সমুন্নত রেখেছে। বর্তমান সরকার হতদরিদ্র কৃষকদের জন্য কৃষক কার্ড ও দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করছে। সারাদেশে খাল খনন, মসজিদ মন্দিরের উন্নয়ন ও বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা প্রদান করছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।






পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান
পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সব কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস
বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র, ফিরছে খেলাধুলা ও শিক্ষার পরিবেশ
মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র
পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত 