শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু
প্রথম পাতা » আঞ্চলিক » প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু
৬ বার পঠিত
শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু

---পাইকগাছা প্রতিনিধি ঃ প্রান্তিক অঞ্চলে মানুষের আইনি সেবা সহজ করতে অনলাইন ডিসপিউট রেজল্যুশন (ওআরডি) সেন্টার এর যাত্রা শুরু। ২১ আগস্ট শুক্রবার দেশের বৃহত্তম সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের উদ্যোগে খুলনার পাইকগাছায় প্রথমবারের মত চালু করা হয় এ ধরণের আইনি সেবাকেন্দ্র। পাইলট ভিত্তিতে চালু হওয়া ফ্রেন্ডশিপের অনলাইন ডিসপিউট রেজল্যুশন সেন্টারের মাধ্যেমে এখন থেকে আইনি সেবা ও পরামর্শ এলাকা থেকেই পাবেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনপদের বাসিন্দারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী। তিনি বলেন, পাইকগাছার মত লবনাক্ত প্রান্তিক অঞ্চলে মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাইকগাছা চৌকি আদালতে ফ্রেন্ডশিপ ওডিআর সেন্টার চালুর ফলে স্থানীয় জনগণকে বিরোধ নিষ্পত্তির জন্য বারবার খুলনা শহরে যাওয়া লাগবে না। এতে সময়, অর্থ ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি মধ্যস্থতার মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করেন খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী।

সম্মানিত অতিথি হিসাবে অনলাইনে যুক্ত হন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মাসুদা ইয়াসমিন। তিনি বলেন পাইকগাছা চৌকি আদালতে ফ্রেন্ডশিপ ওআরডি সেন্টার উদ্বোধন উপলক্ষে অনলাইনে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রত্যন্ত ও দুর্গম এলাকার মানুষের জন্য ন্যায়বিচারে প্রবেশাধিকার আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। ওআরডি এর অন্যতম প্রধান সুবিধা হলো—এটি ভৌগোলিক দূরত্বের বাধা কমাতে পারে । তবে আমাদের মনে রাখতে হবে, ওআরড বিচারব্যবস্থার বিকল্প নয়; বরং বিদ্যমান আইনগত সহায়তা ও মধ্যস্থতা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনগণকেন্দ্রিক করার একটি সহায়ক মাধ্যম।

সভাপতির বক্তব্যে ফ্রেন্ডশিপের সিনিয়র ডিরেক্টর ও ইনক্লুসিভ সিটিজেনশিপের প্রধান আয়েশা তাসিন খান বলেন, ভৌগোলিক দূরত্ব, যাতায়াত ব্যয় ও আর্থিক সীমাবদ্ধতার কারণে পাইকগাছার মত প্রান্তিক অঞ্চলের অনেক মানুষ প্রয়োজনীয় আইনগত সহায়তা ও বিরোধ নিষ্পত্তি সেবা থেকে বঞ্চিত হন। তাই ফ্রেন্ডশিপ ওআরডি সেন্টারের প্রধানতম লক্ষ্য হচ্ছে, প্রযুক্তির মাধ্যমে এই বাধাগুলো কমিয়ে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচারের সুযোগ পৌঁছে দেয়া।

অনুষ্ঠানে বিশেষ হিসেবে যোগ দেন খুলনা জেলা আইনগত সহায়তা কর্মকর্তা ম রোমানা আফরোজ। ফ্রেন্ডশিপ ওডিআর সেন্টারের কার্যক্রম তুলে ধরেন সংস্থার ইনক্লুসিভ সিটিজেনশিপের সহকারী মহাব্যবস্থাপক-আইন অ্যাড. আশিকুজ্জামান। অনুষ্ঠানে যোগ দেন পাইকগাছা চৌকি আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, সিভিল জজ হযরত আলী,  আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জি. এম. আব্দুস সাত্তার ও সেক্রেটারি জিএম আককাছ আলি প্রমুখ।

বক্তারা আশা করেন, ফ্রেন্ডশিপের ইনক্লুসিভ সিটিজেনশিপের উদ্যোগে এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহযোগিতায় প্রতিষ্ঠিত এই সেন্টারের মাধ্যমে উপযুক্ত বিরোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলো নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভার্চুয়াল মধ্যস্থতা প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এর ফলে প্রত্যন্ত এলাকার মানুষকে শুধু বিরোধ নিষ্পত্তির জন্য দূরবর্তী জেলা শহরে বারবার যাতায়াত করার প্রয়োজনীয়তা কমবে এবং সময়, যাতায়াত ব্যয় ও শ্রম সাশ্রয়ের সুযোগ তৈরি হবে বলে আশা করেন সবাই।





আর্কাইভ