বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছা(খুলন) প্রতিনিধি: পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: ফজলে রাব্বি,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, ওসি শেখ আউয়াল কবির, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, ভার. সদস্য সচিব এসএম ইমদাদুল হক, সাবেক সেক্রেটারি এসএম এনামুল হক, পৌর সভাপতি আসলাম পারভেজ সেক্রেটারি কামাল আহমেদ সেলিম নেওয়াজ, তুষার কান্তি মন্ডল, জামায়াতের উপজেলা সভাপতি ডা. সাইদুর রহমান, সেক্রেটারি আলতাফ হোসেন, মোর্তজা জামান আলমগীর, অধ্যক্ষ মোঃ আজহার আলী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযূষ কান্তি মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রহিমা আখতার শম্পা, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার, পাইকগাছা প্রেসক্লাবের সেক্রেটারি মোসলেম উদ্দিন আহমেদ, পূর্ণ চন্দ্র মন্ডল, প্রেসক্লাব পাইকগাছা সভাপতি প্রকাশ ঘোষ বিধান, রিপোর্টাস ইউনিটির সভাপতি মিজানুর রহমান, উপজেলা পূজা পরিষদের সভাপতি প্রাণকৃষ্ণ দাশ, পৌর সভাপতি বাবুরাম মন্ডল, ষোল আনা সভাপতি জিএম শুকুরুজ্জামান। সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন। সভায় মাদকের ভয়াবহতা নিয়ে উদ্বেগ ও প্রতিকার, আসন্ন দুর্গাপূজা, লোডশেডিং, যানজট, মোবাইল জুয়া, বাল্যবিবাহ, গভীর রাতে পর্যন্ত চায়ের দোকান খোলা রাখা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন বিষয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
পরবর্তীতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিষয়ক উপজেলা ট্রাস্ক ফোর্স কমিটির ত্রৈমাসিক সভা এবং সম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে উপজেলা প্রকৌশলী মোঃ শোয়েব শাফিনের বদলীজনিত বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।






মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা 