শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা
৩৪ বার পঠিত
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা

---মাগুরা প্রতিনিধি : চিত্রশিল্পী ও ছড়াকার আশীষ রায় এর মৃত্যতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে  শহরের  শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারে সপ্তক সাহিত্য চক্র ও অনির্বাণ সেবা সংসদ যৌথভাবে এ স্মরন সভার আয়োজন করে। সভায় সপ্তক সাহিত্য চক্রের  সভাপতি বিকাশ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,সপ্তক সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক সিকদার ওয়ালিউজ্জামান, অনির্বাণ সেবা সংসদের সহ সভাপতি তরুন বৈদ্য, সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান, কবি এম এ হাকিম,কবি অনিল দে মনি, এ্যাডভোকেট মখলেছুর রহমান, সপ্তক সাহিত্য চক্রের যুগ্ম সম্পাদক  কবি কমল হাসান, আশীষ রায়ের বন্ধু মিজানুর রহমান টিটো, পরিবর্তনে আমরাই সংগঠনের পরিচালক নাহিদুর রহমান দুর্জয়সহ অন্যরা। সভায় চিত্রশিল্পী আশীষ রায়ের কর্মময় জীবনের উপর আলোচনা করেন বক্তারা। বক্তারা বলেন, আশীষ রায় চিত্রশিল্পী ছিলেন না, তিনি ছিলেন মাগুরার আপামর সাধারণ মানুষের প্রাণের মানুষ। মাগুরার শিল্প  অঙ্গনে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। আশীষ রায়ের পরিবারের পাশে সব সময় পাশে থাকার আহবান জানানো হয়।
এ উপলক্ষে আশীষ রায় স্মরনে স্মৃতির ক্যানভাস নামে একটি স্মরণিকা প্রকাশ করে  সপ্তক সাহিত্য চক্র। অনুষ্ঠানে আশীষ রায় স্মরনে কবিতা আবৃত্তি করা হয়। সমগ্র অনুষ্ঠানে কবি,সাহিত্যিক, আশীষ রায়ের পরিবারসহ সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সপ্তক সাহিত্য চক্রের সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক সুদেব চক্রবর্তী।





আর্কাইভ