রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
খুলনার পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
১০ অক্টোবর শনিবার রাত ৮ টার দিকে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগরঘাটা বাজারে মাদক বিক্রির পাওনা টাকা আদায় করাকে কেন্দ্র করে মাদক ব্যাবসায়ী আব্দুল কাদের (২৭)কে লক্ষ্য করে গুলি বর্ষণ করার ঘটনা ঘটেছে। গুলিটি লক্ষ্যভ্রষ্টের কারণে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।
জানাগেছে, উপজেলার বিরাশি গ্রামের শামসুল আলমের পুত্র আব্দুল কাদের কাছে মাদক বিক্রির ৩৮ হাজার টাকা চাওয়া নিয়ে পোচনের সাথে তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের এক পর্যায় পোচন আব্দুল কাদের (২৭) কে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি করে। পোচন একই এলাকার আব্দুল আজিজের পুত্র।
খবর পেয়ে পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির সঙ্গীয় পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।






পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার 