বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
খুলনার পাইকগাছায় পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউসিসিএ)-এর ৪০তম বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর বুধবার সকালে বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউসিসিএ সভাপতি প্রাণকৃষ্ণ দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ওয়াহিদ মুরাদের স্বাগত বক্তৃতা ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। অনুষ্ঠানে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সফল সমবায়ীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ইউসিসিএ এর কার্যকরী কমিটির সহ-সভাপতি প্রভাষক আবু সালেহ মোঃ ইকবাল,পরিচালক দীপক চন্দ্র সরকার, সমবায়ীদের মধ্যে আব্দুল আলীম, বৈদ্যনাথ মন্ডল, পরিদর্শক নিলুফার ইয়াসমিন ও মোঃ মাসুম বিল্লাহ, দীলিপ নারায়ণ রায়, আফজাল হোসেন প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিআরডিবি এআডিও চিন্ময় কুমার মন্ডল ও সঞ্জয় কুমার মন্ডল, ইউসিসিএ’র পরিচালক সুধীর চন্দ্র দাশ, মোঃ লুৎফর রহমান, মোঃ রেজাউল করিম, দিপংকর রায়, প্রকাশ চন্দ্র মন্ডল, সুমন চৌধুরী, মোঃ আনিছুর রহমান সহ সমবায়ী বৃন্দ।






পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব
মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ 