শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় মেধাবৃত্তি পেল ৬৩ শিক্ষার্থী
মাগুরায় মেধাবৃত্তি পেল ৬৩ শিক্ষার্থী
মাগুরা প্রতিনিধি : মাগুরায় বিএনএফ মেধাবৃত্তি পেল ৬৩ শিক্ষার্থী। শুক্রবার বিকেলে মাগুরা সরকারি কলেজ মিলনায়তনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে স্বেচ্ছাসেবী সংগঠন ডা.আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে । অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বক্তব্য রাখেন মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ ড.মো: আলফাজ উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক সমেন্দ্রনাথ বিশ্বাস ও শচীন্দ্রনাথ বিশ্বাস। সংগঠনের নানা দিক নিয়ে আলোচনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা বিশ্বাস ওহিদুজ্জামান। অনুষ্ঠানে মাগুরার ৪ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি ৬৩ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ, শিক্ষা উপকরন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের ধূমপান, মাদক বিরোধী নানা দিক নিয়ে বাক্য পড়ানো হয়।
আয়োজকরা জানান , ২০০৮ সালে ডা.আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন সদরের আমুড়িয়ায় যাত্রা শুরু করে। শিক্ষার মান বাড়াতে এ সংগঠন মাগুরা,যশোর,কুষ্টিয়া অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের রয়েছে নিজস্ব পাঠাগার যেখানে শিক্ষার্থীরা নানা জ্ঞান মূলক বই পাঠদানের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে পারবে। তাছাড়া ধূমপান, মাদক, বাল্যবিবাহ, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার, আত্মহত্যা প্রবণতা রোধ ও সড়ক চলাচলে মোটিভেশন নিয়ে এ সংগঠন দীর্ঘদিন কাজ করে আসছে। প্রতি বছরের সংগঠন থেকে জেলার ও জেলার বাইরের শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়। এ বছর দ্বিতীয় ধাপে মাগুরা চার উপজেলায় শিক্ষার্থীদের মাঝে ৪০ হাজার টাকা মেধাবৃত্তি দেয়া হয়েছে । চলতি বছর জানুয়ারি মাসে জেলার ৬৬ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তির প্রথম কিস্তি ৪০ হাজার টাকা দেয়া হয়েছে। ছাড়া এ সংগঠন মাগুরা, যশোরসহ বিভিন্ন জেলায় সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছে।






পাইকগাছায় এইচএসসিতে শীর্ষে ফসিয়ার রহমান মহিলা কলেজ ;একজনও পাস করেনি কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরে
পাইকগাছায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান
পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সব কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস
বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র, ফিরছে খেলাধুলা ও শিক্ষার পরিবেশ
মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন 