শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

SW News24
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন
২ বার পঠিত
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন

---মাগুরা প্রতিনিধি : মাগুরার বহুল প্ররিচিত দিনান্ত ক্লাব এখন অফিসার্স ক্লাব নামে কার্যক্রম শুরু। অফিসার্স ক্লাব যেখানে সরকারি কর্মকর্তাদের মিলন মেলা হবে যেখানে কর্মকর্তাদের সম্প্রীতি, সৌহার্দ্য ও সংস্কৃতিচর্চার আলোকিত কেন্দ্রে সুসংগঠিত করার লক্ষ্যে ক্লাবটিকে এগিয়ে যাবে।
শনিবার (৭ নভেম্বর) দুপের ২টায় মাগুরা জেলা অডিটোরিয়ামের পেছনে ফলক উনমোচন ও বেলুন উড়িয়ে অফিসার্স ক্লাব এর শুভ উদ্বোধন করেন। ১১ জুলাই ১৯৯৯ তারিখে তৎকালীন জেলা প্রশাসক জনাব মুহঃ নুরজ্জামান খান নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ৪ ফেব্রুয়ারি ২০০৩ তারিখে তদানীন্তন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শফিউল আলম নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। পরবর্তীকালে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ৬ ডিসেম্বর ২০২০ তারিখে ভবনের সংস্কার ও পুনঃচালুকরণ কার্যক্রম এবং ২৩ মে ২০২১ তারিখে লন টেনিস প্র্যাকটিস গ্রাউন্ড ও ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের ঐতিহ্য ও ধারাবাহিকতাকে ধারণ করে এবং জেলায় কর্মরত কর্মকর্তাদের চাহিদা ও প্রত্যাশার প্রতিফলন হিসেবে ৭ নভেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসক জনাব মোতাকাব্বীর আহমেদ ‘অফিসার্স ক্লাব, মাগুরা’-এর শুভ উদ্বোধন করেন। পূর্বসূরিদের স্বপ্ন ও অবদানে সমৃদ্ধ এই প্রাঙ্গণ জেলার কর্মকর্তাদের মিলনমেলার একমাত্র ঠিকানা হিসেবে সম্প্রীতি, সৌহার্দ্য ও সংস্কৃতিচর্চার আলোকিত কেন্দ্র হয়ে থাকুক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোতাকাব্বীর আহম্মেদ জেলা প্রশাসা (যুগ্মসচিব), সভাপতি অফিসার্স ক্লাব, মাগুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যাক্ষ প্রফেসর ড. মো. আলফাজ উদ্দেশ্য, মাগুরা সরকারি মহিলা কলেজ অধ্যাক্ষ প্রফেসর মোহাম্মদ আবুসাদ মোল্যা এবং সদর উপজেলা নির্বাহি অফিসার ও অফিসার্স ক্লাব সাধারণ সম্পাদক মেহেরুন নাহার।
জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ বলেন, সরকারি কর্মকর্তাদের দাপ্তারিক কাজ শেষে একত্রিত হয়ে জেলার উন্নয়নে মতবিনিময় করার জন্য একটি অফিসার্স ক্লাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের শেষে অফিসারদের রিফ্রেশমেন্ট এবং বিনোদনের জন্য অফিসার্স ক্লাব দরকার। এই ক্লাবের মাধ্যমে কর্মকর্তাদের শৃংখল রাখা এবং সুসংগঠিত হবে। খুব দ্রুত এখানে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ মেয়েটি তৈরি করা হবে। দিনান্ত ক্লাবটি দীর্ঘদিন এখানে অবহেলিত এবং পড়ে থাকার কারণে এই ক্লাবটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই অফিসার্স ক্লাব হিসেবে আমরা এখানে কাজ শুরু করেছি।





আর্কাইভ