রবিবার ● ৮ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
পাইকগাছায় জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ৮ নভেম্বর রবিবার সকালে পাইকগাছা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, পাইকগাছা পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান প্রাণকৃষ্ণ দাশ, ষোল আনা সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, সূর্যমুখী কৃষি সমবায় সমিতির সম্পাদক ফাতেমা আক্তার, নতুন বাজার সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ প্রমুখ। আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।






মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন
নড়াইলে দুইদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, সাংস্কৃতিক উৎসব ও জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
অবশেষে ১৭ বছর পর শ্রীপুর মাগুরা সড়কের সংস্কার উদ্বোধন
পাইকগাছায় সড়কের গা ঘেঁষে বৃক্ষরোপণ; ঠিকাদারের দাবি,কর্তৃপক্ষের নকশা অনুযায়ী কাজ
পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন 