শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

SW News24
রবিবার ● ৮ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
৮ বার পঠিত
রবিবার ● ৮ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত

শ্যামা কালী পূজা হলো হিন্দু দেবী কালীকে উৎসর্গীকৃত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান একটি ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। হিন্দু পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের অমাবস্যা তিথি দীপান্বিতা অমাবস্যায় এই পূজা উদযাপিত হয়। বাঙালি ও অসমীয়া সমাজে এটি দুর্গাপূজার পর দ্বিতীয় বৃহত্তম উৎসব হিসেবে অত্যন্ত জনপ্রিয়। ৮ নভেম্বর বুধবার রাতে সারা বাংলাদেশে এই উৎসব ও উৎসবের অনুসঙ্গ হিসেবে দীপাবলি বা আলোর উৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে।

পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাকালী পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে পূজা অনুষ্ঠিত ও বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে পূজা শেষ হয়। উপজেলার বিভিন্ন পূজা মন্দিরে বাৎসরিকভাবে ও বাড়ীতে পূজা অনুষ্ঠিত হয়। প্রায় দুই শতাধিক পূজা মন্ডপে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে। গভীর রাত থেকে শ্যামা পূজা  শুরু হয়ে ভোরবেলা পুজা শেষ হয়।

শ্যামা কালী পূজা উপলক্ষ্যে উপজেলার ভোলানাথ সুখদা সুন্দরী সর্বজনীন পূজা মন্দির ও নতুন বাজার পূজা মন্দিরে তৃণমুল সেবা সংঘ থেকে সন্ধ্যায় খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। শ্যামা কালী পূজায় ভোলানাথ সুখদা সুন্দরী মন্দির কমিটির সভাপতি অশোক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, শেখর রঞ্জন ভদ্র, সুপ্রিয় ঘোষ, রজ্ঞন ভদ্র, নারায়ন চন্দ্র ঘোষ, নতুন বাজার পূজা মন্দিরের উজ্জ্বল কর্মকার, পলাশ ঘোষ, জগন্নাথ দেবনাথ, সুভাষ দেবনাথ, তপন দেবনাথ, নিরাপদ অধিকারী, সীমান্ত দেবনাথ, গোবিন্দ বিশ্বাসসহ ভক্তবৃন্দ সারা রাত উপস্থিত থেকে পুজার অনুষ্ঠান পালন ও  প্রসাদ প্রদান করেন।

কালীপুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। সারা বছর বিভিন্ন অমাবস্যার তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। মন্দিরের পাশাপাশি অনেকেই বাড়িতেও কালীপুজো হয়। অনেকে আবার এই দীপাবলিতে বাড়িতে লক্ষ্মী-গণেশের পুজো করেন। পূজা উপলক্ষ্যে মন্ডপে পূজার আরতী ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজা শেষ হয়। উপজেলার পৌর সদর, নতুন বাজার ও কপিলমুনি, রাড়ুলীসহ বিভিন্ন ইউনিয়ানের মন্দির ও বাড়িতে শ্যামপূজা অনুষ্ঠিত হয়েছে।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক
পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগুরায় শিশু অধিকার দিবসে  চিত্রাংকন ও  আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় শিশু অধিকার দিবসে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে  -সংস্কৃতি মন্ত্রী দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী

আর্কাইভ