বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » উপকূল » ১২ নভেম্বর উপকূলে পালিত হচ্ছে উপকূল দিবস; রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি
১২ নভেম্বর উপকূলে পালিত হচ্ছে উপকূল দিবস; রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি
১২ নভেম্বর উপকূলের জেলা ও উপজেলাতে পালিত হচ্ছ্ উপকূল দিবস। ১৯৭০ সালের ১২ নভেম্বরের ঘূর্ণিঝড়ে নিহত ব্যক্তিদের স্মরণে উপকূল দিবস দাবি খুবই প্রাসঙ্গিক। সমগ্র উপকূলে আজও এই দিনটিকে মনে করে। সেই ঘূর্ণিঝড়ে বেঁচে যাওয়া মানুষগুলোর আজও কেউ কেউ আছে। যারা তখন শিশু বা তরুণ ছিলেন, তারা এখন বৃদ্ধ। মনের মধ্যে দগদগে ক্ষত নিয়ে এই দিনটিকে এখনো বয়ে বেড়ান উপকূলে মানুষ।
১২ নভেম্বরকে উপকূল দিবস দাবি প্রতিষ্ঠিত হলে উপকূলের গুরুত্ব আরো বাড়বে। উপকূলের সংকট, সমস্যা, সম্ভাবনা এবং উপকূলের মানুষের অধিকার ও ন্যায্যতার দাবি আদায়ে উপকূলের জন্য একটি বিশেষ দিন অপরিহার্য। উপকূলের সম্ভাবনা বিকাশ এবং সংকটগুলো থেকে উত্তরণের জন্য দরকার উপকূলীয়। স্বাভাবিক সময়েও উপকূলের মানুষের জীবন যে কতটা অস্বাভাবিক, সে খোঁজ কেউ রাখে না। এটা সকলের জন্য দরকার, সরকারের জন্য উন্নয়ন সহযোগীদের জন্য।
উপকূল দিবস সবার। উপকূলের জন্য একটি দিবস থাকলে ইস্যুগুলো ফোকাসের সুযোগ বাড়ে। বছরে অন্তত একটি দিনে সকলে একসাথে উপকূলের কথা বলার সুযোগ পাবে। উপকূল দিবস এবং উপকূল সাংবাদিকতা একই সুঁতোয় গাঁথা। সকলের সম্মিলিত উদ্যোগে উপকূল দিবস রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে পারে বা উপকূল দিবসের লক্ষ্য বাস্তবায়িত হতে পারে।
৭০-এর ১২ নভেম্বরের ঘূর্ণিঝড় এবং উপকূল দিবস। ১৯৭০-এর ১২ নভেম্বরের ঘূর্ণিঝড়ে উপকূলের ১০ লাখ মানুষের প্রাণহানি ঘটে। তবে সরকারি হিসাবে এ সংখ্যা ৫ লাখ। ঘূর্ণিঝড়ের ১৪দিন পর উপকূলের ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকা পরিদর্শনে আসেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। বরাদ্দ দেন মাত্র ২৫ হাজার টাকা।
১৯৭০-এর ১২ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়টির নাম ছিল ‘ভোলা সাইক্লোন’। ঘূর্ণিঝড়টির উৎপত্তি হয় ৭ নভেম্বর, বিলুপ্ত হয় ১৩ নভেম্বর। ঘূর্ণিঝড়ে প্রথম বাতাস আসে দক্ষিণ-পূর্ব কোন থেকে। খানিক বিরতির পর দ্বিতীয় দফা প্রবল বাতাস আসে পশ্চিম-উত্তর কোন থেকে। দ্বিতীয় দফা বাতাসের সঙ্গে ছিল প্রবল বৃষ্টি। ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত করে বৃহস্পতিবার দিবাগত রাতে। তখন ছিল রমজান মাস। ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয় উপকূলের ভোলা, মনপুরা, তজুমদ্দিন, দৌলতখান, চরফ্যাসন, ঢালচর, কুকরি মুকরি, হাতিয়া, রামগতি, চর আব্দুল্লাহ, সন্দ্বীপ, ঢালচর, চর জব্বার, বরগুনা, পটুয়াখালী, চট্টগ্রাম। ঘূর্ণিঝড়ে সমুদ্র তীরের উপজেলা ভোলার তজুমদ্দিনের ৪৬ শতাংশ মানুষের প্রাণহানি ঘটে। ১৬৭০০০ মানুষের মধ্যে জীবিত ছিলেন মাত্র ৭৭০০০ মানুষ।
ঘূর্ণিঝড়ে সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় ১৮৫ কিলোমিটার (তিন মিনিট স্থিতি), ঘন্টায় ২০৫ কিলোমিটার (এক মিনিট স্থিতি)। ১৯৭০-এর ১২ নভেম্বরের ঘূর্ণিঝড়কে পৃথিবীতে এ যাবৎকালের সর্ববৃহৎ ঘূর্ণিঝড় হিসাবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। ঘূর্ণিঝড়ের কারণে তৎকালীন উপকূলের ১৭টি আসনের ৭০-এর সাধারণ নির্বাচন পিছিয়ে ১৭ জানুয়ারী নতুন তারিখ দেওয়া হয়।
ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ কার্যক্রম পরিচালনায় ব্যাপক অনিয়ম দেখা দেয়। আসেনি পর্যাপ্ত ত্রাণ। বঙ্গবন্ধু ঢাকায় ফিরে সংবাদ সম্মেলনে ত্রাণ অপ্রতূলতার কথা জানান। মাওলানা ভাসানী পাকিস্তানের প্রেসিডেন্টের বিরুদ্ধে অদক্ষতার অভিযোগ তোলেন। পূর্বপাকিস্তান আবহাওয়া দপ্তর যথাযথভাবে ঘূর্ণিঝড় সতর্কীকরণ সংকেত দিতে পারেনি। আকস্মিকভাবে মহাবিপদ সংকেত প্রচার করা হয়। ঘূর্ণিঝড়ের এক সপ্তাহ পরে ত্রাণকার্যে ব্যর্থতার কথা স্বীকার করে পাকিস্তান সরকার। ঘূর্ণিঝড় পরবর্তী সরকারের অবহেলায় ক্ষুব্ধ হয়ে ওঠে বাংলার মানুষ। এই ঘটনা এদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত করতে বিশেষ সহায়ক হয়।
২০১৭ সাল থেকে ১২ নভেম্বরের এই ভয়াল দিনটিকে উপকূল দিবস হিসাবে পালন করা হচ্ছে। ১৯৭০-এর ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্মরণে প্রস্তাবিত উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। বাংলাদেশের উপকূল এখনো বিপন্ন। এখনো বড় বিপর্যয়ের জন্য নেই যথাযথ প্রস্তুতি।






জীবনের ঝুঁকি ও ঋণের বোঝা নিয়ে জেলেদের সমুদ্রযাত্রা
বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে পাইকগাছার জেলে পল্লীতে ব্যাপক প্রস্তুতি
দেশের উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ
জলবায়ু পরিবর্তনে উপকূলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন
জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা থেকে বঞ্চিত হচ্ছে
সুন্দরবন সংলগ্ন উপকূলের বনজীবীদের কষ্ট,পরিশ্রম আর অভাব নিত্য সঙ্গী
জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নারীদের রোগবালাই বাড়ছে 