বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে রাজমিস্ত্রির পাশাপাশি মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী
নড়াইলে রাজমিস্ত্রির পাশাপাশি মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী
নড়াইল প্রতিনিধি; নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রাম থেকে সাড়ে ৫ কেজি গাঁজাসহ সাবানা খানমকে (৩২) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় তার স্বামী ফারুক খান (৪০) পালিয়ে গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে এ তথ্য জানিয়েছেন ডিএনসি নড়াইল জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার। এ ঘটনায় তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে।
তিনি আরও জানান, ডিএনসি নড়াইলের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পাঁচুড়িয়া গ্রামের ফারুক খানের বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় চৌকির কোণে রাখা লেপ দিয়ে মোড়ানো প্লাস্টিক ব্যাগে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় সাবানা বেগমকে আটক করা হলেও তার স্বামী ফারুক পালিয়ে যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবানা জানান, স্বামী-স্ত্রী পরস্পর যোগসাজশে এক বছর ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বেচাকেনা চালিয়ে আসছেন তারা। সাবানা গৃহিণী ও তার স্বামী রাজমিস্ত্রীর পাশাপাশি মাদক কারবারে জড়িত।
এদিকে, স্বামী-স্ত্রী মিলে মাদক বেচাকেনা খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।






মাগুরা সদর হাসপাতালে হামের রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ
সুন্দরবনের সুন্দরী গাছ আগা মারা রোগে শুকিয়ে যাচ্ছে
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী 