বুধবার ● ১১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় অসময়ের কাঁঠাল দেখতে উৎসুক মানুষের ভীড়
পাইকগাছায় অসময়ের কাঁঠাল দেখতে উৎসুক মানুষের ভীড়
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির পুকুর ধারের গাছে অসময়ে কাঁঠাল ধরেছে। কাঁঠাল গুলো অনেক বড় হওয়ায় এলাকার লোকজন প্রতিদিন দেখতে ভীড় জমায় রফিকুলের বাড়ীতে। উল্লেখ্য, কাঁঠাল একটি পুষ্টিকর ফল। যা পাওয়া যায় মধু মাসে, অর্থাৎ জৈষ্ট-আষাঢ় মাসে। এছাড়া সচারচার অন্য যে কোন সময়ে কাঁঠাল দেখা যায় না। এদিকে উপজেলার গদাইপুর গ্রামের ওহাব আলী গাজীর ছেলে রফিকুল ইসলামের পুকুর ধারে লাগানো একটি গাছে ভরা মৌসুমের ন্যায় কয়েকটি কাঁঠাল ধরেছে। রফিকুলের মা মোমেনা বেগম জানান, বর্তমানে কাঁঠাল গুলো প্রায় খাওয়ার উপযোগী হয়েছে। প্রত্যেকটি কাঁঠালের ওজন প্রায় ২০ কেজির কম নয় বলে তিনি জানান। এদিকে প্রতিদিন অসংখ্য লোক অসময়ের কাঁঠাল দেখতে রফিকুলের বাড়ীতে আসেন এবং কাঁঠাল গুলো ঢেকে ও পাহারা দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে বলে পিতা ওহাব আলী জানান।






পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
রাত নামলেই বের হচ্ছে ভয়ঙ্কর জংড়া শামুক; খেয়ে ফেলছে গাছপালা
পাইকগাছার হাড়িয়া পাখির কলকাকলিতে মুখর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চারা বিতারণ
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছায় মৌমাছি দিবস পালিত
পাইকগাছায় পরিযায়ী পাখি দিবস পালিত
তীব্র তাপদাহে পাখিদের তৃষ্ণা মেটাতে খোলা পাত্রে পানির ব্যবস্থা 