শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

SW News24
বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » আশাশুনি সরকারি কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রথম পাতা » শিক্ষা » আশাশুনি সরকারি কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
৬৪৩ বার পঠিত
বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনি সরকারি কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

---
মোঃ নুর আলম,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার আশাশুনি সরকারি কলেজে দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতা শেষ হয়েছে। অগ্রগিত সংস্থার বাস্তবায়নে কলেজ শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলন এবং মশাল প্রজ্জ্বলের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছিল। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। ১ম দিন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অধ্যাপক পবিত্র কুমার দাশের পরিচালনায় ছাত্র ও ছাত্রীরা পৃথক পৃথক ভাবে ১০০ ও ৮০০ মিঃ দৌড়, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, স্লো সাইকেল রেচ, ব্যালেন্স রেচ, চেয়ার সিটিং ও মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল (বুধবার) শেষ দিনে অধ্যাপক সুশীল কুমার মন্ডলের পরিচালনায় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, বিতর্ক প্রতিযোগিতা, একক অভিনয়, দেশাত্ববোধন গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, নৃত্য, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আলহাজ্ব রুহুল আমিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান ও অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আঃ সবুর বিশ্বাস। অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, কলেজ পরিচালনা কমিটির সদস্য আঃ গফুর সানা, অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্তী, রুহুল আমিন, বিধান চন্দ্র মন্ডল, মুজিবর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জি এম আল-ফারুক, দপ্তর সম্পাদক আলী নেওয়াজ, এম এম সাহেব আলি ও শিক্ষকমন্ডলী প্রমুখ উপস্থিত ছিলেন।





শিক্ষা এর আরও খবর

মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায়  পুরস্কার বিতরণ ও সংবর্ধনা মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)