বৃহস্পতিবার ● ২ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » আশাশুনিতে শিক্ষা মেলা অনুষ্ঠিত
আশাশুনিতে শিক্ষা মেলা অনুষ্ঠিত
![]()
মোঃ নুর আলম,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলার আশাশুনিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ’১৭ উপলক্ষ্যে শিক্ষা মেলা ও মিনা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আশাশুনি মডেল সরকারি বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মেলার আয়োজন করে উপজেলা শিক্ষা অফিস। মেলা উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা সুষমা সুলতানা। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। চম্পাখালী স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিমের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা অফিসার শামছুন্নাহার, সহকারি শিক্ষা অফিসার আব্দুর রাকিব, প্রধান শিক্ষক জুলহাস উদ্দীন, আলাউদ্দীন, আশরাফুল আলম প্রমুখ। শিক্ষামেলায় দরগাহপুর, কাপসন্ডা, বুধহাটা, আশাশুনি সদর, চম্পাখালী ও প্রতাপনগর ক্লাষ্টারের স্কুলগুলির পক্ষ থেকে ৬ টি স্টল প্রদর্শন করা হয়। স্টলগুলিতে বিভিন্ন শিক্ষামূলক উপকরনাদি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করায় মেলায় শিশু-কিশোরদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।






পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা 