বৃহস্পতিবার ● ২ মার্চ ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » আশাশুনি ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম নির্ধারণী কর্মশালা
আশাশুনি ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম নির্ধারণী কর্মশালা
![]()
মোঃ নুর আলম,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এডিপি’র পরবর্তী পর্যায়ের কার্যক্রম নির্ধারণী কর্মশালা তথা কমিউনিটি সামিট-২০১৭ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০.৩০ টায় এতিম ছেলেমেয়েদের জন্য বিভাগীয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। আশাশুনি এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে কর্মশালার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এডিপি ম্যানেজার প্রকাশ চাম্বু গং এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশনের একটিন রিজিওনাল ফিল্ড ডিরেক্টর প্রভাত ব্যানার্জী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান ও আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান। রিজিওনাল ডিএমই কো-অর্ডিনেটর রনজিৎ মালো ও পলিন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্টার্টার দলের সদস্য, শিশু ফোরাম, স্থানীয় ক্লাব, স্থানীয় নেতৃবৃন্দ ও পেশাজীবি দল অংশ নেন। আগামীতে ওয়ার্ল্ড ভিশন এলাকায় ইস্যু ভিত্তিক, সাজানো গোছানো ভাবে কাজ করবে। কর্মশালায়/জনগণের সম্মেলনে কোন ইস্যু নিয়ে কাজ করা হবে, এলাকার সমস্যাবলী কি তা চিহ্নিত করার পাশাপাশি এলাকার জনগণের গঠনমূলক মতামত ও পরামর্শ গ্রহন করা হয়। যাতে আগামীতে কেবলমাত্র এলাকার উন্নয়নে চিহ্নিত ইস্যু নিয়ে সফল ভাবে কাজ করা যায়।






মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ 