শনিবার ● ২৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে ছয় দফা দাবিতে মানববন্ধন
নড়াইলে ছয় দফা দাবিতে মানববন্ধন
![]()
নড়াইল প্রতিনিধি
ছয় দফা দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা সুরক্ষা পরিষদের উদ্যোগে শনিবার (২৫ মার্চ) বেলা ১১টায় নড়াইল চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন ‘অগ্নিবীণা’র চেয়ারম্যান এইচএম সিরাজ, মুক্তিযুদ্ধের চেতনা সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাংবাদিক কার্তিক দাস, সাথী তালুকদার, কবি মাহাবুবুর রহমান মিঠু প্রমুখ।
বক্তারা, নড়াইলসহ প্রতিটি জেলায় রাজাকারদের নামফলক স্থাপনের দাবি করেন। এছাড়া ভুয়া মুক্তিযোদ্ধা প্রতিহতসহ এ কাজের সাথে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি, প্রকৃত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের পূর্ণাঙ্গ তালিকা জাতীয়ভাবে প্রকাশ, প্রত্যেক জেলার গুরুত্বপূর্ণ স্থানে শহীদ ও বীরঙ্গনা স্মৃতিস্তম্ভ নির্মাণ, মায়েদের অবদান ও আত্মত্যাগকে মুক্তিযুদ্ধের মর্যাদাদান এবং মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রজাতন্ত্রের কর্মচারীরা দাঁড়িয়ে সালাম দিবেন-এ মর্মে সংসদে আইন পাশের দাবি জানান। মানববন্ধনে রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।






সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত 