শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

SW News24
শনিবার ● ১ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে ১৪ মাদকসেবী ও বিক্রেতার আত্মসমর্পণ
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে ১৪ মাদকসেবী ও বিক্রেতার আত্মসমর্পণ
৫১৩ বার পঠিত
শনিবার ● ১ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে ১৪ মাদকসেবী ও বিক্রেতার আত্মসমর্পণ

---

নড়াইল প্রতিনিধি

নড়াইলে ১৪ মাদকসেবী ও বিক্রেতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকারে আজ  শনিবার (১ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে তারা আত্মসমর্পণ করেন। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম তাদের ফুলেল শুভেচ্ছা জানান। আত্মসমর্পণকারীদের বাড়ি নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে। এছাড়া জেলা শহরের এক মাদকসেবী আছেন।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান ও আশরাফুল আলম, ডিবি পুলিশের ওসি আশিকুর রহমান, কলোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস আলী প্রমুখ।

আত্মসমর্পণকৃত মাদকবিক্রেতারা জানান, তারা দীর্ঘদিন ধরে ফেনসিডিল, গাজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকসেবন ও বিক্রি করে আসছিল। মাদকের কুফল সম্পর্কে বুঝতে পেরে তারা আত্মসমর্পণ করেছে। ভবিষ্যতে তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, নড়াইল জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।

জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি থেকে নড়াইলে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। তিনমাসের মধ্যে প্রথম পর্যায়ে নড়াইল পৌর এলাকা, সদরের শাহাবাদ ইউনিয়ন, লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন, কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়ন ও নড়াগাতি থানার জয়নগর ইউনিয়নকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করছে পুলিশ প্রশাসন।





বিবিধ এর আরও খবর

পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা
পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা
মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের

আর্কাইভ